Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে মাত্র এক সপ্তাহ আগে (Parambrata Chatterjee)। সেই আবহ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে ভিডিয়ো বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। বহুদিনের উত্তেজনা, মান-অভিমান, ভুল বোঝাবুঝি সমস্ত কিছুকে পিছনে ফেলে তিনি জানান, ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে হাঁটা ‘‘হয়তো তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত’’ ছিল।

‘ব্যান বিতর্ক’ থেকে শুরু বিরোধ (Parambrata Chatterjee)
বছর খানেক আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়ে চরমে ওঠে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের সংঘাত। সেই সময় টলিপাড়ার কাজকর্মও কার্যত স্থবির হয়ে পড়ে। বারবার আলোচনাতেও সমাধান আসেনি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়। তাঁর মধ্যস্থতায় জট কাটলেও আগুনের আঁচ বাঁচেনি পুরোপুরি। এরপরেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক পরিচালক মানহানির মামলা করেন পরমব্রতও ছিলেন সেই তালিকায়।
ভুল তথ্যের ভিত্তিতে মামলা? (Parambrata Chatterjee)
ভিডিয়ো বার্তায় পরমব্রত বলেন, “এক বছর ধরে আমার এবং আমার সহকর্মীদের সঙ্গে ফেডারেশনের কিছু ভুল বোঝাবুঝি, মতবিরোধ আর মনোমালিন্য চলছিল। এখন মনে হচ্ছে আমরা এগুলো পিছনে ফেলে নুতনভাবে হাত ধরাধরি করে এগোতে পারব।” তিনি আরও জানান, সিদ্ধান্ত নেওয়ার সময়ে তাঁদের কাছে কিছু ভুল তথ্য পৌঁছেছিল, যা বিরোধকে আরও জটিল করে তুলেছিল।

সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকায় প্রশংসা (Parambrata Chatterjee)
পরমব্রত স্পষ্ট বলেন, “সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে ফেডারেশন সুসংগঠিত ভাবে কাজ করছে। তাঁদের এই কাজ প্রশংসার দাবি রাখে।” এই বক্তব্যে স্পষ্ট যে অভিনেতা-পরিচালক ইচ্ছুক নতুন করে সহযোগিতার পরিবেশ তৈরি করতে।
উৎসব-মঞ্চে সঞ্চালনা ঘিরে নিন্দুকদের কটাক্ষ (Parambrata Chatterjee)
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পরমব্রত ছিলেন উপস্থাপকের ভূমিকায়। তাঁর অবস্থান বদলের পর থেকেই শুরু হয়েছে কানাঘুষো। নিন্দুকদের দাবি, ফেডারেশনের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার ‘পুরস্কার’ হিসেবেই নাকি সরকারী অনুষ্ঠানে সঞ্চালনার সুযোগ পেয়েছেন পরমব্রত। এমনকি তাঁর সাম্প্রতিক মন্তব্যে নাকি সভাপতি স্বরূপ বিশ্বাসের প্রতি “অতিরিক্ত আনুগত্য” প্রকাশ পেয়েছে বলেও অভিযোগ তুলছেন অনেকেই।
আরও পড়ুন: Bengal: সাত পয়েন্টের স্বপ্ন দেখেও সন্তুষ্ট থাকতে হল ৩ পয়েন্টেই
শান্তি নাকি নতুন অধ্যায়?
পরমব্রতর ভিডিয়ো বার্তা ইন্ডাস্ট্রিতে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলেই মত অনেকে। দীর্ঘদিনের কলহ থেমে গেলে লাভ হবে শিল্পী, টেকনিশিয়ান ও প্রযোজকদেরই। তবে সমালোচকদের দাবি, এই অবস্থান পরিবর্তনের পেছনে ব্যক্তিগত ও রাজনৈতিক সুবিধার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এখন দেখার, ফেডারেশন ও পরিচালক সমাজ দুই পক্ষই কি সমানভাবে আলোচনার টেবিলে ফিরতে চান? নাকি পরমব্রতর এই বার্তা টলিপাড়ার আরও নতুন বিতর্কের জন্ম দেবে?



