Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুর তেনকাসিতে ফের ঘটল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা (Bus Accident)। দুই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যে প্রাণ হারালেন একাধিক যাত্রী। মৃত্যুর মিছিল এখনও থামছে না। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় মৃতের সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা পুলিশের।

কীভাবে ঘটল দুর্ঘটনা (Bus Accident)
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার সকালে মাদুরাই থেকে সেঙ্কোটাইয়ের দিকে ধেয়ে আসছিল একটি বেসরকারি কেসার বাস। একই সময়ে তেনকাসি থেকে কোইলপট্টির দিকে যাত্রা করছিল আরেকটি বাস। তেনকাসি এলাকায় দুটি বাস সরাসরি মুখোমুখি ধাক্কা খায়। পুলিশ জানায়, মাদুরাই-সেঙ্কোটাইগামী বাসটিই বেপরোয়া গতিতে ছিল এবং চালকের গাফিলতির জেরেই এ দুর্ঘটনা ঘটে।
ধ্বংসস্তূপে রক্তাক্ত যাত্রীরা (Bus Accident)
সংঘর্ষের পর দু’টি বাসই প্রায় দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে আটকে পড়েন বহু যাত্রী। পালানোর কোনও সুযোগই পাননি তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং দমকল বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, আহত ২৮ জন। তাঁদের মধ্যে অনেকে গুরুতর জখম হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।

আহতদের চিকিৎসা ও পুলিশের তদন্ত (Bus Accident)
আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বহু যাত্রীর মাথা, বুকে ও পায়ে গুরুতর চোট রয়েছে। এদিকে, দুর্ঘটনায় দায় কার তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছে পুলিশ। বাসচালকের বেপরোয়া গতি ও অসতর্কতাকে ইতিমধ্যেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরেক ভয়াবহ পথ দুর্ঘটনা (Bus Accident)
চলতি মাসে রাজস্থানে একাধিক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে জয়পুরে ঘটে নতুন বিপর্যয়। বেপরোয়া গতিতে ছুটতে থাকা একটি ডাম্পার ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি গাড়িতে ধাক্কা দেয়। এরপর উল্টে পড়ে ছোট গাড়ি ও মোটরবাইকের উপর।
কী ঘটেছিল জয়পুরে (Bus Accident)
পুলিশ সূত্রে জানা গেছে, লোহা মান্ডি এলাকা থেকে জয়পুর-সিকার রোড ধরে দ্রুতগতিতে যাচ্ছিল ডাম্পারটি। হঠাৎ ব্রেক ফেল করে যানটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই পরপর একাধিক গাড়িতে ধাক্কা দেয় ট্রাকটি। উল্টে থাকা ডাম্পারের তলায় চাপা পড়ে একটি মোটরবাইক ও দু’টি ছোট গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান বহু পথচারী ও যাত্রী।
মৃত ও আহতের সংখ্যা বাড়ছে (Bus Accident)
এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আহত হয়েছেন আরও অনেকে। এলাকাবাসী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ট্রাকটির ত্রুটিপূর্ণ ব্রেকই বিপর্যয়ের প্রধান কারণ বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আরও পড়ুন: Nepal Protest: দেশেই আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, অপেক্ষা শুধু নির্বাচনের…
মোকাবিলায় প্রশাসনের উদ্যোগ
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। দ্রুত তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি আহতদের হাসপাতালে পৌঁছতে গ্রিন করিডোর তৈরি করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।



