Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঝোরো ব্যাটিংয়ের পরও শাস্তির মুখে পড়তে হল শেফালি ভার্মাকে (Shafali Verma)। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে সরকারিভাবে সতর্ক করা হয়েছে এবং তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
ক্যাচ ফেলার হতাশা (Shafali Verma)
ঘটনাটি ঘটে রবিবার রায়পুরে জিম্বাবোয়ের ইনিংসের ১২তম ওভারে। ভারতীয় বোলার শ্রী চরাণীর বলে মিড-অফে জিম্বাবোয়ের ব্যাটার চিপো মুগেরি-তিরিপানোর একটি ক্যাচ মিস করেন শেফালি। ক্যাচটি হাতছাড়া হওয়ার পর চরম হতাশায় বলটি সজোরে মাটিতে ছুঁড়ে ফেলেন ২২ বছর বয়সী এই ওপেনার।
আইসিসির শাস্তি (Shafali Verma)
শেফালির এই আচরণকে আইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.২ (ম্যাচ চলাকালীন ক্রিকেটের সরঞ্জাম, পোশাক বা মাঠের সরঞ্জামের অপব্যবহার) অনুযায়ী ‘লেভেল ১’ বা প্রথম স্তরের অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য জি এস লক্ষ্মী এই শাস্তির প্রস্তাব করেন। শেফালি নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। উল্লেখ্য, গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম শৃঙ্খলাভঙ্গের ঘটনা।
শেফালির দুরন্ত ব্যাটেল (Shafali Verma)
মাঠের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন শেফালি। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৪ রান করে আউট হলেও, দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। জিম্বাবোয়ের স্পিনার নিয়াশা গোয়ানজুরার বোলিংয়ে ভারত একপর্যায়ে ১৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল। সেখান থেকে ২৫ বলে অপরাজিত ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের সরণিতে ফেরান শেফালি।
আরও পড়ুন: Ranji Trophy: রনজি ট্রফিতে দায়িত্ব সামলাবেন বিদেশি আম্পায়ার?
ভারতের দাপুটে জয় (Shafali Verma)
জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১০২ রান সংগ্রহ করে (Shafali Verma)। জবাবে শেফালি ভার্মা ও অধিনায়ক স্মৃতি মান্ধানার (২৫ বলে অপরাজিত ৪৭) উদ্বোধনী জুটিতে ৯৬ রান ওঠে। মাত্র ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৯ উইকেটের এই বড় জয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের নামে নিশ্চিত করেছে ভারতীয় নারী দল।



