Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিএলও-দের ভূয়সী প্রশংসা শোনা গেল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের মুখে। তিনি বলেন, ‘‘বিএলও-রা প্রচুর কাজ করছেন। তাঁরাই এসআইআরের হিরো!’’(EC BLO)একই সঙ্গে তিনি জানান, বিএলওদের কাজ কমাতে এবং সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত বিএলও নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএলও-রা অসুস্থ হলে সিইওকে না জানিয়ে জেলাশাসক এবং ইআরও-রাই সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
বিএলও-দের মৃত্যু (EC BLO)
এসআইআরের কাজের চাপে’ এখনও পর্যন্ত রাজ্যে তিন জন বিএলও-র মৃত্যু হয়েছে। এ বিষয়ে সিইও মনোজ বলেন, কী ভাবে বিএলও-দের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টও চাওয়া হয়েছে। কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে এই মর্মে কমিশনকে জানানো হবে।
বিএলও-র বিরুদ্ধে পদক্ষেপ হয়নি (EC BLO)
সিইও জানিয়েছেন, পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য যেখানে এখনও পর্যন্ত কোনও বিএলও-র বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। কাজ করতে গিয়ে কোনও ভুল হয়ে গেলে সংশ্লিষ্ট বিএলও-কে সতর্ক করা হয়েছে। কিন্তু, শাস্তি দেওয়া হয়নি। তবে ইচ্ছাকৃত ভাবে কেউ কিছু করলে শাস্তি হবে।
আরও পড়ুন: CM EC Letter : মমতার চিঠিতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, SIR-এর মধ্যেই নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর
হিসেব মিলবে ডিজিটাইজেশনের পর (EC BLO)
নির্বাচন কমিশনের প্রদত্ত হিসাব অনুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে ৯৯.৭৫ শতাংশ, অর্থাৎ ৭ কোটি ৬৪ লক্ষের কাছাকাছি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। ডিজিটাইজ় করা হয়ে গিয়েছে ৪ কোটিরও বেশি ফর্ম (৫৯.৪ শতাংশ)। এখনও পর্যন্ত যত কাজ এগিয়েছে, তার ভিত্তিতেই আপাতত এই তথ্য জানানো হয়েছে। তবে সব মিলিয়ে কত জনের নাম বাদ পড়বে, সেই প্রকৃত সংখ্যা সম্পর্কে আন্দাজ করা যাবে সব ফর্মের ডিজিটাইজেশনের পরেই। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল বলেন, ‘আমরা ভোটারদের কাছে অনুরোধ করেছি, যত তাড়াতাড়ি সম্ভব এনুমারেশন ফর্ম জমা দিন। ৪ ডিসেম্বর শেষ দিন, তার কোনও পরিবর্তন হয়নি।’
এসআইআর-এর কাজে এগিয়ে ৫ জেলা (EC BLO)
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত এসআইআর-এর যা কাজ হয়েছে, তাতে রাজ্যের পাঁচটি জেলা এগিয়ে রয়েছে। পূর্ব বর্ধমানে ৬৬.৪৭ শতাংশ, আলিপুরদুয়ারে ৬৬.৪১ শতাংশ, উত্তর দিনাজপুরে ৬৫.৪৩ শতাংশ, মালদহে ৬৬.২৩ শতাংশ এবং পূর্ব মেদিনীপুরে ৬৫.২৭ শতাংশ কাজ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের মধ্যে সবচেয়ে ভাল কাজ হয়েছে উত্তর ২৪ পরগনার গোসাবায়। সেখানে ১২১ জন বিএলও ইতিমধ্যেই ১০০ শতাংশ কাজ সেরে ফেলেছেন।



