Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের খেলাধুলার মানচিত্রে সাম্প্রতিক (Kabaddi World Cup 2025) বছরগুলোতে মেয়েদের উত্থান নজর কাড়ছে বিশ্বজুড়ে। ক্রিকেটে হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা যেখানে ওয়ানডে বিশ্বকাপ জিতে দেশকে গর্বিত করেছেন, ঠিক তার ২১ দিন পর দৃষ্টিহীন ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারতের মেয়েদের দল। এবার সেই সাফল্যের ধারা জুড়ে গেল নতুন এক অধ্যায়-মেয়েদের কবাডি বিশ্বকাপ জয়।
মেয়েদের কবাডি বিশ্বকাপ (Kabaddi World Cup 2025)
ভারতের বাইরে প্রথমবার আয়োজিত হয়েছিল মেয়েদের কবাডি (Kabaddi World Cup 2025) বিশ্বকাপ। আয়োজক বাংলাদেশ। ঢাকার মাঠে বিশ্বের সেরা হতে লড়াই করল ভারত, আর ফাইনালে চিনা তাইপেইকে ৩৫-২৮ ব্যবধানে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হল নীল জার্সির মেয়েরা। ঢাকায় উড়ল ভারতের বিজয়পতাকা।
চ্যাম্পিয়ন ভারত (Kabaddi World Cup 2025)
২০১২ সালে ভারতের মাটিতে শেষবার অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের কবাডি (Kabaddi World Cup 2025) বিশ্বকাপ, এবং সেবারও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। প্রায় ১২ বছর পর মঞ্চ বদলালেও দৃশ্যপট একই রইল-চ্যাম্পিয়ন ভারত। এবারের টুর্নামেন্টে মোট ১১টি দেশ অংশ নেয় এবং ভারত গ্রুপ পর্ব থেকেই শক্তিশালী পারফরম্যান্সে এগিয়ে যায়। কেউই তাদের হারাতে পারেনি। তবে ফাইনাল ছিল টানটান উত্তেজনায় ভরপুর। চিনা তাইপেই একাধিকবার ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। ম্যাচের মাঝামাঝি সময়ে চাপও সৃষ্টি করেছিল প্রতিপক্ষ। কিন্তু আক্রমণ ও রক্ষণে সঠিক ভারসাম্য বজায় রেখে ম্যাচ ঘুরিয়ে দেন ভারতীয় খেলোয়াড়রা।
তেজস্বী ও প্রিয়াঙ্কার ভূমিকা (Kabaddi World Cup 2025)
মেয়েদের এই সাফল্যের পেছনে দুই কোচ তেজস্বী ও প্রিয়াঙ্কার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। খেলোয়াড়রা নিজেরাও স্বীকার করেছেন, কোচদের কৌশল ও প্রেরণাই তাঁদের এই সাফল্যের পথে এগিয়ে নিয়েছে। দলগতভাবে সবার অবদান মিলিয়ে এসেছে এই জয়।
ভারতের এই দলের মূল শক্তি
ভারতের এই দলের মূল শক্তি হিসেবে উঠে এসেছে হিমাচল প্রদেশের পাঁচ প্রতিভাবান খেলোয়াড়-ক্যাপ্টেন ঋতু নেগি, ভাইস ক্যাপ্টেন পুষ্পা রানা, চম্পা ঠাকুর, ভাবনা ঠাকুর এবং সাক্ষী শর্মা। পুরো টুর্নামেন্টজুড়ে ঋতু নেগির নেতৃত্ব ছিল অসাধারণ। রেইডে পুষ্পা রানা ছিলেন অত্যন্ত আক্রমণাত্মক এবং নিয়মিতভাবে পয়েন্ট এনে দলকে এগিয়ে দিয়েছেন। চম্পা, ভাবনা ও সাক্ষীও তাঁদের নিজ নিজ ভূমিকা নিখুঁতভাবে পালন করেছেন। খেলোয়াড়দের কথায়, এ জয় সম্পূর্ণরূপে যৌথ প্রচেষ্টার ফসল।
আরও পড়ুন: Dharmendra Death: কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত, দেশজুড়ে শোকের ছায়া!
একসময় ভারতের খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ এবং সাফল্য সীমিত ছিল। কিন্তু বর্তমান সময়ে ছবিটা একেবারে বদলে গেছে। ক্রিকেট, অ্যাথলেটিক্স, বক্সিং, হকি-প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় মেয়েরা দেশকে এনে দিচ্ছেন একের পর এক সম্মান। সেই ধারায় এবার যুক্ত হলো কবাডি বিশ্বকাপ।


