Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাজধানীর আকাশ আবারও ভারী হয়ে উঠছে ধুলো ও ধোঁয়ার চাদরে (Delhi weather update)। বুধবার দিল্লির বায়ুগুণমান সূচক (AQI) ছুঁয়েছে ৩৮২, যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই বায়ু শিশু, বয়স্ক এবং হৃদরোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।

কর্তব্য পথ ঢাকা ধুলোর চাদরে (Delhi weather update)
দিল্লির অন্যতম পরিচিত এলাকা কর্তব্য পথ ভোরবেলা প্রায় প্রতিদিনই ধুলোর কুয়াশায় ঢেকে থাকে। মর্নিং ওয়াক করতে বের হওয়া মানুষদের বাধ্য হয়েই এই দূষিত বাতাস গিলতে হচ্ছে। বাওয়ানার AQI-র গুরুতর মাত্রা (৩৮২) রাজধানীর দূষণ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
GRAP-3 কার্যকর, তবুও নিয়ন্ত্রণের বাইরে (Delhi weather update)
বায়ুদূষণ নিয়ন্ত্রণে CAQM ইতিমধ্যে GRAP-3 কার্যকর করেছে। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান অনুযায়ী সবচেয়ে ক্ষতিকর অবস্থায় বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়। তবুও দূষণের প্রকোপ এতটাই তীব্র যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ এবং স্কুলে অনলাইন ক্লাস চালু হয়েছে।
চাই কঠোর পদক্ষেপ (Delhi weather update)
বায়ুদূষণের প্রতিবাদে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ নাগরিকরা। রাস্তার ধুলো, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন সব মিলিয়ে শহরের পরিবেশ ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। বিক্ষোভকারীরা অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
ইথিওপিয়ার আগ্নেয়গিরির বিষ-মেঘের প্রভাব
পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে ইথিওপিয়ার ‘হাইলি গুব্বি’ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি হওয়া বিষাক্ত মেঘ। এতে ছিল আগ্নেয়গিরির ছাই ও সালফার ডাই অক্সাইড, যা ভারতের আকাশে ভাসমান ছিল এবং বিমান চলাচলেও বিঘ্ন ঘটায়। তবে IMD জানায়, এই মেঘ উচ্চ আকাশে ছিল এবং পরে চীনের দিকে সরে গেছে।
আরও পড়ুন: FIR Against BLO: নয়ডায় ৬০ জন বিএলও-সহ ৭ সুপারভাইজারের বিরুদ্ধে FIR!
সমাধানের পথ কোথায়?
দিল্লির দূষণ সমস্যা মৌসুমি নয় এখন তা জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। যানবাহনের নির্গমন কমানো, শিল্পকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ, সবুজায়ন বৃদ্ধি, এবং নাগরিক সচেতনতা এসব না হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে। শীতের শুরুতেই পাওয়া এই সতর্ক সংকেত তাই গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।



