Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হংকংয়ে একের পর এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে (Hong Kong)। নিখোঁজের সংখ্যা কমপক্ষে ২৭৯ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স। এখনও বহু মানুষ উঁচু ভবনগুলির ভেতরে আটকা রয়েছেন বলে আশঙ্কা করছে দমকল বিভাগ। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

ভয়াবহ পরিস্থিতির চিত্র (Hong Kong)
দমকল কর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া আরও ৪ জনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কর্তব্যরত অবস্থায় আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক দমকলকর্মীও।
অগ্নিকাণ্ডের তীব্রতা বিচার করে ঘটনাটিকে “লেভেল ৫ অ্যালার্ম” ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক অবস্থাকে নির্দেশ করে।

হাজারো বাসিন্দা বিপর্যস্ত (Hong Kong)
প্রাথমিক তথ্য অনুযায়ী, সাতটি ভবন থেকে প্রায় ৭০০ জন বাসিন্দাকে উদ্ধার করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
এই আবাসন প্রকল্পে মোট প্রায় ২০০০টি অ্যাপার্টমেন্ট রয়েছে। আটটি ভবন মিলিয়ে এখানে ৪৮০০ জনের থাকার ব্যবস্থা ছিল।
কীভাবে ছড়াল আগুন? (Hong Kong)
আগুন লাগার উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। স্থানীয় সূত্রের দাবি, তাই পো অঞ্চলের ওয়াং ফুক কোর্ট থেকে আগুনের সূচনা হয়। মাত্র ৪৫ মিনিটের মধ্যে আগুন পাশের একের পর এক বহুতলে ছড়িয়ে পড়ে।
দাউদাউ আগুনে গ্রাস পুরো এলাকা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাশাপাশি থাকা একাধিক বহুতলে দাউদাউ করে আগুন জ্বলছে, নিচ থেকে উপর পর্যন্ত প্রায় সব তলাই আগুনে পুড়ছে, জানালা ভেদ করে আগুনের শিখা বেরিয়ে আসছে, চারদিক ঢেকে গেছে ঘন কালো ধোঁয়ায়। দমকলের ১২৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘণ্টার পর ঘণ্টা লড়াইয়ের পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি বলে জানা গেছে।
হাসপাতালে চলছে দগ্ধদের চিকিৎসা
বুধবার দুপুর নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আটকে থাকা ও দগ্ধ মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ঘটনাস্থলে হাজির ছিল ৫৭টি অ্যাম্বুল্যান্স। চিকিৎসকরা দগ্ধদের চিকিৎসা অব্যাহত রেখেছেন এবং আরও আহত ও নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান চলছে।
আরও পড়ুন: Sholay Screening Cancelled: শেষমুহূর্তে কেন থেমে গেল ‘শোলে’-র গোল্ডেন জুবিলি স্ক্রিনিং?
সন্দেহভাজন গ্রেফতার
এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে আগুন লাগার কারণ উদঘাটনে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে প্রশাসন।



