Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ডিসেম্বর মাসে বাংলাদেশে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতীয় মহিলা দলের (T20 Series)। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে সেই সেই সিরিজ বাতিল করা হয়েছে।
২২ গজে ফিরছেন হরমনপ্রীতরা (T20 Series)
২০২৫ সালে মহিলা বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় মহিলা দল। এবার সেই রেশ কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন হরমনপ্রীতরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ভারতীয় মহিলা ব্রিগেড। ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে সেই সিরিজ বাতিল করা হয়েছে (T20 Series)।
ডিসেম্বরে শেষে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ম্যাচ হবে বিশাখাপত্তনমে ২১ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচও একই জায়গা ২৩ ডিসেম্বর। তিরুবনন্তপুরমে শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। সেগুলো হবে যথাক্রমে ২৬, ২৮ এবং ৩০ ডিসেম্বর।

ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল এখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে পাখির চোখ করে এগোতে চাইছে। ২০২৬-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় মহিলা দল। তাঁদের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইছে দল। ২০২৬-এর ফেব্রুয়ারিতে হরমনপ্রীতরা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার আর মে মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে।
আরও পড়ুন: The Academy of Fine Arts: হাসির আড়ালে লুকানো নিষ্ঠুরতা! কেমন হল ‘দ্য অ্যাকাদেমি অফ ফাইন আর্টস’?
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে এই সিরিজগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দলকে নিখুঁত ভাবে তৈরি করতে সহজ করে এই সিরিজগুলো। নজরে রাখা হবে শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দল কেমন লড়াই করতে পারে। নজর রাখা হবে দলীয় গঠনের দিকেও। ২০২৫ বিশ্বকাপ জয়ের পর এখন মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় (T20 Series)।


