Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং মহমেডান স্পোর্টিং (Mohammedan SC IFA Shield)। সেই ম্যাচ জিতেই ৮ বছর পর ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। তবে শেষ হয়েও হইল না শেষ। সেই ম্যাচ বিতর্ক ঘিরে চরমে। মহমেডান স্পোর্টিংয়ের বিস্ফোরক রেফারিং নিয়ে। শুধু তাই নয়, তারা আইএফএ শিল্ড থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষুব্ধ মোহনবাগান ম্যানেজমেন্টের আশিস সরকারকে নিয়ে।
ম্যাচের বিতর্কিত গোল (Mohammedan SC IFA Shield)
কলকাতা লিগের শেষ ম্যাচে মোহনবাগানের হয়ে ৭৩ মিনিটে গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাস বাড়িয়ে ছিলেন সাহাল আবদুল সামাদ। সেই গোলটির সময় সায়ন অফসাইড ছিলেন বলে দাবি করেন মহমেডান অফিশিয়ালরা। তাঁরা রিপ্লে চেয়ে সোচ্চার হয়েছেন।
মহমেডান কর্তাদের সিদ্ধান্ত (Mohammedan SC IFA Shield)
ক্লাব সভাপতি গজল উজ জাফর আগেই সাফ জানিয়েছিলেন, ম্যাচের রিপ্লে দেওয়া না হলে তাঁরা আইএফএ শিল্ড বয়কট করবেন। সেই সিদ্ধান্তের পথেই হাঁটলেন তারা। এই বিষয়ে আইএফএর সঙ্গে বৈঠকে বসেন মহামেডান কর্তা বেলাল আহমেদ খান। বৈঠক শেষে তিনি জানিয়েছেন তারা আইএফএ শিল্ড খেলতে রাজি নয়। তাঁর কথায়, “রিপ্লে করতে আইএফএ রাজি নয়। তাই আমরাও আমরাও আইএফএ শিল্ড খেলব না।”
মোহনবাগানের ওপর ক্ষোভ (Mohammedan SC IFA Shield)
মোহনবাগান ম্যানেজমেন্টের আশিস সরকারকে নিয়ে ক্ষুব্ধ মহমেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা (Mohammedan SC IFA Shield)। তঁদের দাবি, হাফটাইমে আশিস সরকার কারছুপি করেছেন। রেফারির সঙ্গে কথা বলেছেন। আইএফএ আশিস সরকারকে কোনও জায়গায় আটাকায়নি। বেলাল আহমেদ খানের কথায়, আশিস সরকার মাঠ থেকে ড্রেসিংরুম, ভিআইপি রুম সব জায়গায় যেতে পারে কী করে? কেন তাঁকে আইএফএ-র কোনও প্রতিনিধি আটকালেন না? যেন মনে হচ্ছে ওই ম্যাচ চালিয়েছে আইএফএ নয়। ওই হাফটাইমে কাজ সেরে ফেলেছে। রেফারির সঙ্গে কথা বলে কাজ করেছেন। এর সমাধান না হলে আমরা শিল্ড খেলব না।”
আরও পড়ুন: Mohun Bagan IFA Sheild: কলকাতা লিগ জয়ের পর মোহনবাগানের এবার পাখির চোখ আইএফএ শিল্ড
শেষ পর্যন্ত মহামেডান বয়কট করলে তাদের বিকল্প হিসেবে ভবানীপুর এফসি অথবা ইউনাইটেড স্পোর্টসকে আমন্ত্রণ জানানো হতে পারে।



