Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিভিন্ন প্রান্তে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে (Fire in Delhi)। গভীর রাতে ঘুমের মধ্যে মৃত্যুর ফাঁদে আটকা পড়ছেন বহু মানুষ। দক্ষিণ দিল্লি থেকে বিহার দুই জায়গাতেই ঘটল ভয়াবহ আগুনের ঘটনা, প্রাণ গেল অন্তত নয়জনের। আহত আরও অনেকে লড়ছেন মৃত্যুর সঙ্গে। বাড়ি থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে একাধিক দমকল ইঞ্জিন পৌঁছায় এবং রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে।

বিহারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড (Fire in Delhi)
রবিবার গভীর রাতে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় একটি পাঁচতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ও দমকল সূত্রে জানা যায়, বাড়িটির একতলায় থাকা জুতোর দোকান থেকেই প্রথম আগুন ছড়ায়। মুহূর্তের মধ্যেই আগুন ঊর্ধ্বতলে পৌঁছে পুরো বাড়ি গ্রাস করে।
ঘটনাস্থলেই মৃত্যু চারজনের (Fire in Delhi)
দমকল ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছালে বাড়ির সমস্ত তলা দাউদাউ করে জ্বলছিল। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়, কিন্তু ততক্ষণে চারজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
শনাক্ত করা যায়নি দুইটি দেহ (Fire in Delhi)
পুলিশ জানিয়েছে, চারটি দেহের মধ্যে দু’টি দেহ পরিচয় শনাক্ত করা গেছে একজন ৩৮ বছরের মহিলা এবং অপরজন সমবয়সী এক পুরুষ। বাকি দুই দেহ এতটাই অগ্নিদগ্ধ যে শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিক অনুমান আগুনের উৎস হয়তো দোকানের ভেতরে থাকা বৈদ্যুতিক যন্ত্র বা শর্ট সার্কিট। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Cyclone Ditwah: ঘূর্ণিঝড় দিটওয়া স্থলভাগে ঢুকবে না, সমুদ্রপথেই উপকূল ছুঁয়ে উত্তরের দিকে অগ্রসর
আরও এক মর্মান্তিক অগ্নিকাণ্ড
দিল্লির ঘটনার পর আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বিহারের মুজাফফরপুর জেলার মতিপুর নগর পরিষদ এলাকায়। গভীর রাতে গোটা পরিবার ঘুমিয়ে থাকা অবস্থাতেই আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির ভেতরে আটকা পড়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়। সকলেই একই পরিবারের সদস্য। মতিপুর নগর পরিষদের চেয়ারম্যান কুমার রাঘবেন্দ্র রাঘব জানিয়েছেন, আরও পাঁচজন গুরুতর দগ্ধ অবস্থায় শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



