Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিএনপি চেয়ারপার্সন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) শরীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। সোমবার রাতের পর থেকেই তাঁর চিকিৎসার সংক্রান্ত জটিলতা বেড়েছে বলে জানা গেছে। ঢাকার বেসরকারি একটি হাসপাতালে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। নেত্রীর শারীরিক পরিস্থিতি ঘিরে দলটির মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে হাসপাতালের সামনে প্রতিদিনই ভিড় বাড়ছে বিএনপি নেতা, কর্মী ও সমর্থকদের।
কঠোর নিরাপত্তা জারি (Khaleda Zia)
এই পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে আরও কঠোর নিরাপত্তা জারি (Khaleda Zia) করা হয়েছে। ‘দ্য ডেইলি স্টার’-এর বরাতে জানা গেছে, সোমবার রাত থেকে হাসপাতালের প্রধান ফটকে পুলিশ অতিরিক্ত ব্যারিকেড বসিয়েছে। নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে দুই ডজনেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লক্ষ্য-যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়ানো এবং হাসপাতালে আগত রোগী ও আত্মীয়দের চলাচল নির্বিঘ্ন রাখা।

শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগ (Khaleda Zia)
হাসপাতাল সূত্র জানায়, বাইরের ভিড় বাড়ার কারণেই নিরাপত্তা ব্যবস্থা (Khaleda Zia) জোরদার করা হয়েছে। সেই সঙ্গে সোমবার মধ্যরাতে বাংলাদেশের স্পেশ্যাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) চারজন সদস্য হাসপাতালে আসেন। তাঁরা প্রায় তিন ঘণ্টা ধরে হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন। বিদেশি কূটনীতিক মহলেও খালেদা জিয়ার শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগ রয়েছে। তাঁর সুস্থতা কামনা করে বিভিন্ন মহল বার্তা পাঠাচ্ছে।
কড়া প্রহরার দাবি
হাসপাতালের সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রেখে নিরাপত্তা বাড়ানো হলেও এর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে-বর্তমান তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে “অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি” (VVIP) হিসেবে অন্তর্ভুক্ত করেছে। সে অনুযায়ী তাঁর নিরাপত্তা এসএসএফ-এর আওতায় চলে এসেছে, যা স্বভাবতই বেশ কড়া প্রহরার দাবি করে। তাই তাঁর নিদিষ্ট তলার আশপাশের কয়েকটি কেবিন খালি রাখা হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি এড়ানো যায়।

আরও পড়ুন: South Asia Natural Disaster 2025: দক্ষিণ এশিয়ায় জোড়া ঘূর্ণিঝড়ের তাণ্ডব, এখনও নিখোঁজ শতাধিক!
৮০ বছর বয়সি খালেদা জিয়া গত কয়েক বছর ধরেই নানান শারীরিক জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর থেকে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঝেমধ্যে সামান্য স্থিতিশীলতা দেখা গেলেও সামগ্রিকভাবে অবস্থার খুব একটা উন্নতি হয়নি।


