Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল ২০২৬-এর নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটারদের তালিকা প্রকাশ্যে এসেছে মঙ্গলবার আর সেই তালিকা থেকে নিজেকে সরিয়ে নিলেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।
ইতি টানতে চলেছেন ম্যাক্সওয়েল? (Glenn Maxwell)
আগামী মরশুনের আইপিএল শুরু হওয়ার আগেই এসেছে একের পর চমক। যার মধ্যে এখন চর্চায় উঠে এসেছে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের নাম। আসন্ন আইপিএল-এ অংশগ্রহণ করতে দেখা যাবে না এই বিধ্বংসী ব্যাটারকে। আগামী ১৬ ডিসেম্বর আবু দাবিতে বসতে চলেছে এই টুর্নামেন্টের আসর আর তার আগেই মঙ্গলবার প্রকাশ্যে এসেছে অংশগ্রহণকারী ক্রিকেটারদের নাম। যার মধ্যে ১৩৫৫ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন। তবে সবাইকে অবাক করে দিয়েছে এর মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলের নাম না থাকা। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল আইপিএল-এ তার খেলা নিয়ে। সেই জল্পনার অবসান ঘটালেন নিজেই। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিঁনি ইঙ্গিত দিলেন তাঁর দীর্ঘ আইপিএল কেরিয়ারের ইতি টানার (Glenn Maxwell)।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করেন গ্লেন ম্যাক্সওয়েল। সেখানে তিঁনি জানিয়েছেন আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন। গত মরশুমে পাঞ্জাবের হয়ে তাঁর সেই বিধ্বংসী মেজাজ দেখা যায়নি। ৪.২ কোটি টাকা দিয়ে তাঁকে পাঞ্জাব দলে নিলেও তিঁনি মাত্র একটি ম্যাচ খেলেছেন। ৪৮ রান ও চার উইকেট ছিল তাঁর সংগ্রহে। চোটের কারণে ছিটকে যান শেষ পর্বে। এবার ইঙ্গিত দিলেন আইপিএল থেকে সরে দাঁড়ানোর।

আরও পড়ুন: Khaleda Zia: হাসপাতালে খালেদা জিয়া, অবস্থার অবনতি, ভিড় সামলাতে নিরাপত্তা জোরদার!
সোশ্যাল মিডিয়ার একটি দীর্ঘ পোস্টে তিঁনি লেখেন, ‘আইপিএল-এ দীর্ঘদিন কেবলার পর এই সিদ্ধান্ত নিয়েছি এই বছর নিলামে নিজেকে নথিভুক্ত না করার। এটি খুব বড় সিদ্ধান্ত। তবে এই টুর্নামেন্টের কাছে কৃতজ্ঞ আমি। একজন ক্রিকেটার ও মানুষ হিসেবে আইপিএল আমাকে গড়ে তুলেছে। IPL। বিশ্বমানের সতীর্থদের সঙ্গে খেলা, দারুণ সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করা এবং সমর্থকদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এই চ্যালেঞ্জ এবং ভারতে খেলার সমস্ত স্মৃতি সারা জীবন থাকবে আমার সঙ্গে। এত বছরের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আশা করি শীঘ্রই দেখা হবে (Glenn Maxwell)।’


