Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরাট আগমনে জমজমাট রায়পুর। বাচ্চাদের হাত থেকে গোলাপ নিয়ে হোটেলে ঢুকলেন কিং কোহলি (Virat Kohli)।
‘বিরাট’ আবেগে ভাসলেন কোহলি (Virat Kohli)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। যার সুবাদে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পর আবার ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় দল। তারপর থেকেই জল্পনা শুরু হতে থাকে যে অবসর ভেঙে টেস্টে বিরাট প্রত্যাবর্তন হবে কিনা। তবে সেই জল্পনায় জল ঢেলেছেন কোহলি নিজেই। তিঁনি জানিয়েছেন যে দেশের হয়ে একটাই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। বিরাট-রোহিতের রানে ফেরার পরেও কি ২০২৭ বিশ্বকাপের জন্য তাঁদের কথা ভাববেন না গম্ভীর? টেস্টে হার ও রো-কো জুটির সঙ্গে গম্ভীরের দূরত্ব নিয়ে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ডও। আর এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচ খেলতে রায়পুরে পৌঁছাল ভারতীয় দল। আর সেখানেই বিরাটকে ঘিরে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আবেগে ভাসতে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)।

প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি ম্যাচ জেতার পর হোটেলে কেক কেটে রাহুলের সেলেব্রেশন করার সময় দেখা যায় বিরাট হাত দেখিয়ে অসম্মতি জানিয়ে চলে যান। তবে রায়পুরে ধরা পড়ল সম্পূর্ণ অন্য এক ছবি। সেই ভিডিও ও ছবি ভাইরাল হতেই তাঁর সমর্থক ও নেটিজেনরা আনন্দে মেতেছেন। হোটেলে প্রবেশের সময় কোহলিকে ঘিরে ধরেন অসংখ্য শিশু। তাদের প্রত্যেকের হাতে হোলাপের ফুল ছিল। শিশুদের এমন ভালবাসায় আবেগপ্রবণ হয়ে পড়েন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার।
আরও পড়ুন: Egg Prices Hike: ডিমের দাম কেন বাড়ছে? ডিমের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
তাঁকে দেখা যায় সবার হাত থেকে ফুল গ্রহণ করতে এবং সেই সময় তাঁর মুখে ধরা পড়ে চওড়া হাসি। আর তারপরেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন কোহলি ভক্তরা। আজও যে বিরাটের প্রতি তাঁর সমর্থকদের ভালবাসা মলিন হয়নি সেটাই আবারও প্রমাণ পাওয়া গেল রায়পুরে। এর আগে অস্ট্রেলিয়া সফরে যখন বিরাট কোহলি পৌঁছেছিলেন তখনও সমর্থকদের মুখে মুখে ঘুরেছে কোহলির নাম।
২০২৭ সালে আসন্ন বিশ্বকাপ এখন পাখির চোখ ৩৭ বছরের এই তারকার। তার আগে প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করার পর আত্মবিশ্বাসে পরিপূর্ণ রয়েছেন তিঁনি। এই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন এই তারকা ব্যাটার। নিজের ৫২ তম সেঞ্চুরি করে কোনও এক ফরম্যাটে সর্বাধিক শতরানের মালিক কোহলি। এখন সমর্থকরা তাকিয়ে আছে দ্বিতীয় ম্যাচেও কোহলি ম্যাজিক দেখার জন্য (Virat Kohli)।


