Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলের অনিশ্চিয়তা কাটবে কবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল প্রেমীদের মধ্যে (Indian Football)। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের বৈঠকের পর কি পাওয়া যাবে সমাধান সূত্র?
জট কাটানোর লক্ষ্যে ক্রীড়ামন্ত্রকের বৈঠক (Indian Football)
ভারতীয় ফুটবলের জট যেন কিছুতেই কাটছে না। সমর্থকদের মনে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে যে সকল জট কাটিয়ে কবে আবার ছন্দে ফিরবে ভারতীয় ফুটবল। একদিকে ক্রমাগত বেড়ে চলা জটিলতা আর অন্যদিকে ক্রম তালিকায় ভারতের অবনমন চিন্তার ভাঁজ ফেলেছে ফুটবল সমর্থকদের মনে। এবার ভারতীয় ফুটবলের অনিশ্চিয়তা কাটাতে বুধবার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বৈঠকে বসবে আইএসএল, আই লিগের ক্লাবদের নিয়েও (Indian Football)।
সূত্রের খবর এরপর এফএসডিএল, বাকি বিডারদের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে। তবে আইএসএলের ভাগ্য এখন কেন্দ্র ও সুপ্রিম কোর্টের হাতে। শুনানি চলাকালীন এমনটাই জানিয়েছিলেন শীর্ষ আদালত। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, ক্রীড়ামন্ত্রক গোটা বিষয়টির পরিস্থিতির দিকে নজর রাখছে।

আরও পড়ুন: Shubman Gill: প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফেরার লক্ষ্যে রিহ্যাব শুরু গিলের
আদালতের কাছে দুই শপথের সময় চেয়ে নিয়েছিল কেন্দ্র। আদালতের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান পরিস্থিতির দিকে নজর রেখেছেন ক্রীড়ামন্ত্রী। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন ফুটবলাদের কথা ভেবে আইএসএল করতেই হবে। সেই জন্যই বুধবার এই বৈঠক। কথাবার্তা হবে এই লিগের ক্লাবগুলির সঙ্গেও। কেন্দ্রের উপর দায়িত্ব থাকবে করা স্পনসর থাকবেন, অর্থনৈতিক দায়িত্ব নেবেন করা সেগুলো ঠিক করা। তুষার মেহতা এদিন নিশ্চিত করেন, আইএসএল যাতে হয় তার জন্য কেন্দ্র হস্তক্ষেপ করবে, যাতে ফুটবলারদের ক্ষতির মুখে পড়তে না হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ফুটবলাদের স্বার্থই প্রাধান্য পাবে। দেখা হবে যাতে তাঁরা কোনও ক্ষতির মুখে না পড়েন।
জরুরি ভিত্তিতে আইএসএল নিয়ে বৈঠকের কথাও জানানো হয়েছে আদালতের তরফে। বিচারপতি নাগেশ্বর রাও কিছু পরিকল্পনা দিয়েছিলেন যা সুবিধাজনক হতে পারে ভারতীয় ফুটবলের জন্য। বুধবারই কি এই বরফ গলতে চলেছে। সেই দিকেই অধীর আগ্রহে তাকিয়ে ফুটবল সমর্থকরা (Indian Football)।


