Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন উজমা খানম(Uzma Khanam) দাবি করেছেন, প্রায় এক মাস পর সাক্ষাৎ পাওয়ার পর তিনি ইমরানকে শারীরিকভাবে সুস্থ দেখেছেন, তবে মানসিকভাবে অত্যাচার সহ্য করতে হচ্ছে তাকে(Pakistan)।
‘স্বাস্থ্য ভাল কিন্তু মানসিক যন্ত্রণায়’(Pakistan)
পাকিস্তানের প্রথম সারির পত্রিকা ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করার পর উজমা সাংবাদিক এবং সমর্থকদের জানান, “ইমরানের স্বাস্থ্য ভালো, কিন্তু তাকে মানসিক যন্ত্রণায় রাখা হয়েছে। তিনি খুব রাগ করছিলেন।”
চাপের মুখেই কর্তৃপক্ষের অনুমতি (Pakistan)
গত ২৯ দিন পরিবারের কোনও সদস্য বা দলের নেতা তাকে দেখতে না পারায় তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কারাগারের বাইরে বিপুল সংখ্যক পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থক জড়ো হয়। জনরোষ এবং চাপের মুখেই কর্তৃপক্ষ সাক্ষাতের অনুমতি দিয়েছে বলে দলের নেতাদের দাবি। এর আগে পিটিআইয়ের ঘনিষ্ঠ সূত্র ও ইমরানের প্রাক্তন উপদেষ্টা জুলফি বুখারি অভিযোগ করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রীকে একঘরে করে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং তাকে কেউ ৪ নভেম্বর থেকে দেখেনি।
রাস্তায় পিটিআইয়ের শক্তি প্রদর্শন (Pakistan)
সাক্ষাৎ বন্ধের প্রতিবাদে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে পিটিআই সমর্থকরা বিক্ষোভে নামেন। দলের নেতা আসাদ কায়সার গণমাধ্যমকে জানান, আদালতের আদেশ বাস্তবায়নে ব্যর্থতার প্রতিবাদে আইনপ্রণেতারা ইসলামাবাদ উচ্চ আদালতের সামনে মানববন্ধন করবে, এরপর আদিয়ালা জেলের দিকে মিছিল যাবে। এদিকে খাইবার পাখতুনখোয়া শাখা ঘোষণা করেছে, ইমরানের মুক্তির দাবিতে পেশোয়ার-ইসলামাবাদ মোটরওয়ে অবরোধ করা হতে পারে। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে পর্যবেক্ষকদের আশঙ্কা।
আরও পড়ুন: Ditwah: শ্রীলঙ্কার সংকট গভীরতর: প্রতিবেশীর পাশে ভারত, ত্রাণে মেয়াদোত্তীর্ণ জিনিস পাঠাল পাকিস্তান?



