Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: যুক্তরাষ্ট্রে H-1B ভিসা পাওয়া এখন আরও কঠিন হতে চলেছে। ট্রাম্প প্রশাসন নতুন নিয়ম জারি করেছে, যেখানে অনলাইনে উপস্থিতি ও সোশ্যাল মিডিয়ার প্রভাব ভিসা অনুমোদনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হবে(America)।
১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর (America)
এখন থেকে সব H-1B আবেদনকারীকে তাদের সোশাল মিডিয়া (যেমন Facebook, X/Twitter, Instagram, TikTok)–এর privacy settings “public” করতে হবে। শুধু H-1B-র ধারক নন, তাদের নির্ভরশীল H-4 ভিসাধারীদেরও এই নিয়ম মানতে হবে। এছাড়া, F-1, M এবং J ভিসাধারী ছাত্র-ছাত্রী ও এক্সচেঞ্জ ভিজিটররাও একই পর্যবেক্ষণের আওতায় পড়বেন।
ডিজিটাল ফুটপ্রিন্ট হবে যাচাইয়ের অংশ (America)
কনস্যুলার অফিসাররা আবেদনকারীর অনলাইন কার্যকলাপ বিশ্লেষণ করবেন। লক্ষ্য থাকবে—
সন্ত্রাসবাদী যোগ রয়েছে কিনা
মার্কিনবিরোধী মনোভাব
ইহুদি বিদ্বেষী বা সহিংস বক্তব্য
জন নিরাপত্তার ঝুঁকি
তারা শুধু সোশ্যাল মিডিয়া নয়, গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনেও তথ্য খুঁজবেন।
H-1B ভিসার ফি বাড়ল
২০২৬ সালের H-1B লটারি থেকে যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী নিয়োগ করাতে চাইলে কোম্পানিগুলোকে এক লক্ষ মার্কিন ডলার পিটিশন ফি দিতে হবে।
লাভবান হলেন কারা?
বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা H-1B এবং F-1 ভিসাধারীরা এই ফি-র আওতায় পড়বেন না
H-1B নবীকরণেও অতিরিক্ত ফি লাগবে না
২১ সেপ্টেম্বর ২০২৫-এর আগে জমা দেওয়া আবেদনগুলোও ছাড় পাবে
যারা F-1 থেকে H-1B-তে পরিবর্তন করতে চান, তাদের ভবিষ্যৎ নিয়োগদাতাকে নতুন নিয়ম অনুযায়ী ফি দিতে হবে।
অভিবাসনে বড় সমস্যা (America)
এই নিয়মগুলো কার্যকর হলে মার্কিন কোম্পানির জন্য বিদেশি দক্ষ কর্মী নিয়োগ এবং আবেদনকারীদের ভিসা পাওয়া আরও কঠোর হয়ে উঠবে। অভিবাসন বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রে টেক শিল্প ও বিশ্বজুড়ে প্রতিভার খোঁজকে বড়ভাবে প্রভাবিত করতে পারে।



