Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডিসেম্বরের প্রথম তিন দিনে কলকাতার রাস্তায় ঘটে গেছে চারটি বড় দুর্ঘটনা (Lalbazar Kolkata Police), যা শহরের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এর মধ্যে এক স্কুলপড়ুয়ার গুরুতর জখম হওয়া থেকে শুরু করে বিভিন্ন গাড়ি ও বাসের সংঘর্ষ সব মিলিয়ে ট্রাফিক বিভাগের কাজের চাপ দ্বিগুণ করেছে। লালবাজার দ্রুত পরিস্থিতি সামলাতে ২৫টি ট্রাফিক গার্ডের ওসিদের একাধিক নির্দেশনা দিয়েছেন।

কড়া পদক্ষেপ নিশ্চিত (Lalbazar Kolkata Police)
লালবাজার সূত্রে জানা গেছে, লেন ভাঙা, ফ্লাইওভারে অতিরিক্ত গতি, চলন্ত বাস থেকে যাত্রী ওঠানামা করানো—এই প্রতিটি ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ডানদিকের লেন আটকিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটানো হলে অটো চালকদেরও শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। হেলমেট না পরা বা কানে মোবাইল নিয়ে বাইক চালানোর মতো অপরাধে কোনও ছাড় দেওয়া হবে না।
রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ (Lalbazar Kolkata Police)
অফিস টাইম ও রাতের সময়ে দুর্ঘটনার ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। অনেকের অভিযোগ, অফিস টাইম শেষে ট্রাফিক পুলিশের উপস্থিতি কমে যাচ্ছে। সেই সুযোগে বাস চালক, মোটরবাইক ও অটো চালকদের মধ্যে নিয়ম ভাঙার প্রবণতা বাড়ছে। লালবাজার দাবি করেছে, নজরদারিতে কোনো খামতি নেই, তবে বিশেষভাবে রাতে এবং অফিস টাইমে ট্রাফিক গার্ডদের তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ক্রিসমাসের আগে জনসমাগম (Lalbazar Kolkata Police)
ক্রিসমাসের আগে শহরের চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, পার্ক স্ট্রিট সহ অন্যান্য এলাকায় মানুষের ভিড় বেড়ে যায়। এ সময়ে বেপরোয়া বাইক রেসিং, ট্রিপল রাইডিং এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা বেড়ে যায়। তাই লালবাজার ইতিমধ্যেই সতর্কতার ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন: বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণে অনুদানের ঢল, দানবাক্সে অনুদান এল কত?
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
প্রয়োজন মনে হলে আইন ভাঙা বাইক এবং গাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বেআইনি পার্কিং এবং নো-পার্কিং জোনে নিয়মভঙ্গের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশও এসেছে। লালবাজারের লক্ষ্য, দুর্ঘটনা রোধ করা এবং শহরের রাস্তাকে আরও নিরাপদ করা।



