Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ। তবে হার্দিকের খেলা নিয়ে কিছু পরিষ্কার করে জানানো হয়নি টিম ম্যানেজমেন্ট-এর পক্ষ থেকে (Ind vs SA)।
অনিশ্চিত হার্দিক পান্ডিয়া? (Ind vs SA)
টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা তবে ওয়ানডে সিরিজ জিতে তার বদলা নিয়েছে ভারত। যেখানে ভারতের দুই মহীরুহ বিরাট-রোহিত রীতিমত ক্লাস নিয়েছেন প্রোটিয়া বোলারদের। এবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে মনোবল বাড়িয়ে নেওয়ার চেষ্টায় থাকবে দুই দল। ভারতের স্কোয়াডে হার্দিক পান্ডিয়া ফিরলেও তিঁনি খেলবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি দলের তরফে (Ind vs SA)।
কটকের বরবাটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই মাঠে সাধারণত ব্যাটাররা সুবিধা পেয়ে থাকবেন। বড় রান স্কোর বোর্ডে যোগ হওয়া খুব একটা অস্বাভাবিক নয় তবে যেহেতু সন্ধ্যেবেলা খেলা তাই শিশিরের কারণে দুই দলকেই সমস্যায় পড়তে হতে পারে। কোনও দল বাড়তি সুবিধা পাবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে ভারতীয় সমর্থকদের মধ্যে এখন একটাই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশে দলে হার্দিক পান্ডিয়া থাকবেন কিনা। চোটের পর শুভমন গিল দলে ফিরেছেন এবং তাঁর খেলা একপ্রকার নিশ্চিত কিন্তু ধোঁয়াশা থাকছে হার্দিককে নিয়ে। সোমবার অনুশীলনে দেখা যায়নি এই তারকা অলরাউন্ডারকে আর তারপর থেকেই তাঁর দলে না থাকার জল্পনা আরও জোরালো হয়েছে।

শুভমন গিল দলে ফেরায় তিঁনিই অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে ওপেন করতে নামবেন। তিনি নামতে পারেন তিলক বর্মা। সোমবার দিন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন ওপেনিং ছাড়া সব জায়গায় খেলার জন্য প্রস্তুত। তিঁনি জানিয়েছেন দলের বাকিরাও পরিস্থিতি অনুযায়ী যেকোন জায়গায় খেলতে পারেন। সোমবার সাংবাদিকদের সামনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন সূর্য (Ind vs SA)।

আরও পড়ুন: Court Orders Demolition: বেআইনি নির্মাণ ভাঙতে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের!
তবে ব্যাটিং অর্ডারে চারে নামার কথা সূর্যকুমারের। পাচ্ছে নামবেন আরেক তারকা ব্যাটার সঞ্জু স্যামসন। ছয়ে হার্দিক তবে তিঁনি না পারলে সেই জায়গায় দেখা যেতে পারে শিবম দুবেকে। এরপর রয়েছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। নয় থেকে এগারোর মধ্যে রয়েছেন হর্ষিত রানা, বুমরা এবং বরুণ চক্রবর্তী। এখন সবটাই নির্ভর করছে দলের প্রথম একাদশের উপর।
তবে হার্দিকের বিষয় নিয়ে মুখ খোলেনি টিম ম্যানেজমেন্ট। চোট লাগায় এত দিন মাঠের বাইরে ছিলেন হার্দিক। তাঁর চোটের জায়গাতেই সমস্যা হয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি। সোমবার দলের অনুশীলনে হার্দিক ছিলেন না। এরপরেই হার্দিকের চোটের জল্পনা আরও বেড়েছে। ভারতীয় দল অবশ্য কিছু জানায়নি। অধিনায়ক সূর্যকুমার যাদবও এই বিষয়ে কিছু বলেননি (Ind vs SA)।


