Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের সাথে আজ থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA)।
টসে হেরে প্রথম ব্যাট ভারতের (Ind vs SA)
টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজে জয়ের হাসি হেসেছে ভারত। রোহিত-বিরাটের দলে প্রত্যাবর্তনের পরেই জয়ের মুখ দেখেছে ভারত। তারপর দলের আত্মবিশ্বাস আবার ফিরে এসেছে। টেস্টে শুভমন গিলের চোটের কারণে ওয়ানডে দলেও ছিলেন না তিঁনি। তাঁর পরিবর্তে দলের নেতৃত্বে ছিলেন কেএল রাহুল। তবে চোট সরিয়ে দলে ফিরেছেন শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া। ম্যাচ শুরুর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমারকে সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাসী শুনিয়েছে। তিঁনি দলের সতীর্থদের নিয়ে আশাবাদী। তাঁর মতে প্রত্যেকের যেকোন জায়গায় খেলার দক্ষতা রয়েছে। দলের প্রয়োজনে তাঁরা যেকোন জায়গায় খেলতে পারেন (Ind vs SA)।

গিলের খেলার বিষয়ে নিশ্চিত থাকলেও সমর্থকদের মনে আশঙ্খা ছিল হার্দিক পান্ডিয়ার খেলা নিয়ে। সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি দলের পক্ষ থেকে। সোমবার তাঁকে অনুশীলনে দেখা যায়নি আর তারপর থেকেই তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর, হার্দিক পান্ডিয়া রয়েছেন প্রথম একাদশে। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন, হর্ষিত রানা।

আরও পড়ুন: Christmas Celebration: ক্রিসমাসে বাঙালি কেন পার্ক স্ট্রিটে হেঁটে বেরায়?
এই মাঠে রান উঠেলেও শিশিরের কারণে দুই দলকেই কিছুটা সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাড়তি কোনও সুবিধা কেউ পাবে না বলেই মত বিশ্লেষকদের। দলে ফিরেছেন ভারতীয় বোলিংয়ের মূল ভরসা জশপ্রীত বুমরা। তাছাড়াও প্রথম একাদশে জায়গা পেয়েছেন অর্শদীপ সিং। ওপেনে জুটি হিসেবে দেখা যাবে অভিষেক শর্মা ও শুভমন গিলকে। তবে ভারতের টস ভাগ্য আবারও মুখ ফিরিয়ে নিল। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারত টস জিতলেও টি-টোয়েন্টি সিরিজ শুরু করল টস হেরে। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক (Ind vs SA)।।
ভারতের প্রথম একাদশ
অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
কুইন্টন ডি কক, আইডেন মার্করাম, ত্রিস্তান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার ডোনোভান ফেরেরা, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, লুথো সিপামলা, লুঙ্গি এনগিডি, অনরিখ নর্ৎজে


