Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার ঘরোয়া লিগে আরও এক হতাশাজনক হারের মুখোমুখি হলো মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan CFL)। ভবানীপুর ক্লাবের কাছে ১-২ গোলে পরাজিত হলো সবুজ-মেরুন ব্রিগেড। এই দুর্দান্ত জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে উঠে এলেন কোচ রঞ্জন চৌধুরীর ছেলেরা। অন্যদিকে, সিনিয়র দলের ফুটবলারদের খেলিয়েও কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় সুপার সিক্সে ওঠার রাস্তা মোহনবাগানের জন্য আরও কঠিন হয়ে পড়ল।
নিয়ন্ত্রণ ভবানীপুরের পায়ে (Mohun Bagan CFL)
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভবানীপুর। ম্যাচের ৮ মিনিটে প্রথম আক্রমণ এবং ১২ মিনিটে জিতেন মুর্মুর দূরপাল্লার শট কোনোমতে রুখে দেন মোহনবাগান গোলকিপার দীপ্রভাত ঘোষ। ১৯ মিনিটে মোহনবাগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ২৭ মিনিটে সুহেল ভাট বক্সের মধ্যে ফাউলের শিকার হন। ৩৫ মিনিটে কিয়ান নাসিরির জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধের ইনজুরি সময়ে নাসিরির নেওয়া ফ্রিকিক দুর্দান্ত সেভ করেন ভবানীপুরের গোলরক্ষক আদিত্য পাত্র। পুরো প্রথমার্ধ জুড়েই মোহনবাগানকে বেশ দিশাহীন ফুটবল খেলতে দেখা যায়।

জয় ভবানীপুরের (Mohun Bagan CFL)
দ্বিতীয়ার্ধের ছবিটাও বদলায়নি। ৭০ ও ৭৬ মিনিটে ভবানীপুরের আক্রমণ ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে রুখে দেন বাগান ডিফেন্ডার ও গোলকিপার। কিন্তু ম্যাচের আসল নাটক শুরু হয় শেষ দশ মিনিটে। ম্যাচের ৮০ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে ভবানীপুরকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফর্মে থাকা সাহিল হরিজন। এর পর ম্যাচের ৮৬ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সম্পূর্ণ সুযোগ নিয়ে মোহনবাগানকে ১-১ সমতায় ফেরান বিভান জ্যোতি লস্কর। কিন্তু মোহনবাগানের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৮৮ মিনিটে দূরপাল্লার এক অনবদ্য শটে ভবানীপুরের জয় নিশ্চিত করেন রবি হাঁসদা, যার ফলে ম্যাচের অন্তিম ফলাফল দাঁড়ায় ২-১।

আরও পড়ুন: Brij Bhushan Sharan Singh: যৌন হেনস্তায় খালাস হওয়া ব্রিজভূষণ শরণ সিংকে ঘিরে রোড শো
পয়েন্ট টেবিলে মোহনবাগানের পরিস্থিতি (Mohun Bagan CFL)
এই ম্যাচে মোহনবাগান (Mohun Bagan CFL) দলের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়ে ভবানীপুর ক্লাব মূল্যবান তিন পয়েন্ট পেয়ে তালিকায় শীর্ষস্থানে উঠে এল। পক্ষান্তরে, টানা দুই ম্যাচ হেরে ঘরোয়া লিগের সুপার সিক্সের লড়াইয়ে মোহনবাগানের পরিস্থিতি এখন যথেষ্ট জটিল ও করুণ হয়ে দাঁড়িয়েছে।



