Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গীতাপাঠের দিন হিন্দুত্বের প্রতিফলন স্বরূপ গীতাপাঠের (Patties Seller Beaten) মাঠে প্যাটিস বিক্রেতার চিকেন প্যাটিস বিক্রি করাকে নিয়ে উঠেছিল ‘প্রতিবাদের’ ঝড়। সেই ঘটনার ভিডিও নিমেষে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কেউ এই ধর্মের রাজনীতিতে দিয়েছিলেন বাহবা, কেউ বা মানবিকতার ধর্মকেই বেছে নিয়েছিলেন। সেই ঘটনায় এবার গ্রেফতার রাজ্যের তিন বাসিন্দা।
গ্রেফতার কারা? (Patties Seller Beaten)
ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠে (Patties Seller Beaten) রাজ্য পুলিশ। ভিডিও দেখে শনাক্ত করে অবশেষে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের নাম সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্য। সৌমিক থাকেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়, স্বর্ণেন্দু থাকেন অশোকনগরে। তরুণ হলেন হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

ঠিক কী ঘটেছিল? (Patties Seller Beaten)
গত রবিবার ব্রিগেডের মাঠে ছিল ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের (Patties Seller Beaten) সমাবেশ। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সংঘের সদস্যরা, বিজেপি নেতারা এবং হিন্দুত্ববাদে বিশ্বাসী অনেকেই। সেখানেই লোকের ভিড় দেখে, রুটি-রুজির আশায় প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন দুই প্যাটিস বিক্রেতা। আর তাতেই বাধে বিপত্তি। স্বাভাবিকভাবেই প্যাটিস বিক্রেতার কাছে ভেজ ও ননভেজ দুই রকমেরই প্যাটিস ছিল যেমন অন্যান্য বিক্রেতাদের কাছে রোজই থাকে। চিকেন প্যাটিস কেন বিক্রি হবে পুণ্য গীতাপাঠের স্থানে? চিকেনের নাম শুনেই হিন্দুত্বে আঘাত লাগায় ওই প্যাটিস বিক্রেতাকে করা হয় মারধর। তার সমস্ত বিক্রির উদ্দেশ্যে আনা খাবার ফেলে দেওয়া হয়। কানধরে ওঠবোস করায় সেখানকার স্বঘোষিত হিন্দুত্ববাদী লোকেরা।

আরও পড়ুন: Love Horoscope 2026: বৃষ রাশির প্রেম ভাগ্য কেমন ২০২৬ সালে?
মামলা রুজু
এরপর মঙ্গলবার মহম্মদ সালাউদ্দিন এবং শেখ রিয়াজুল নামে ওই দুই প্যাটিস বিক্রেতা ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে জোড়া মামলা রুজু করে পুলিশ। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (২), ১২৬ (২), ১১৫ (২), ২৯৯, ৩৫১ (৩), ৩২৩ (২) ধারায় মামলা রুজু হয়। পরবর্তীতে গ্রেফতার করা হয় তিনজনকে। ভিডিও দেখেই শনাক্ত করা হয়েছে তাদের। এছাড়াও, বিশিষ্ট আইনজীবী ও সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছিলেন।


