Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ককে কড়া ভাষায় আক্রমণ করলেন আকাশ চোপড়া (Suryakumar Yadav)।
ভারতীয় অধিনায়ককে একহাত নিলেন আকাশ (Suryakumar Yadav)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জঘন্য হার হয়েছে ভারতের। যেখানে টিম ইন্ডিয়ার ব্যাটিং ও বোলিং দুইই বিপর্যস্ত। একদিকে যেমন খারাপ বোলিং তেমনই অন্যদিকে ব্যাটারদের ব্যর্থতা। দল নির্বাচন থেকে শুরু করে ব্যাটারদের এই হাল, সব মিলিয়েই সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতকে। তবে যে দুজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁরা হলেন শুভমন গিল ও সূর্যকুমার যাদব। চোট সরিয়ে দলে ফিরেছেন গিল কিন্তু ব্যাট হাতে রান করতে ব্যর্থ। ব্যাট হাতে ব্যর্থ দলের অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav)।
বিগত অনেকদিন ধরেই রান পাচ্ছেন না সূর্যকুমার যাদব। ধারাবাহিকতা দেখাতে পারছেন না তিঁনি। ২০ ম্যাচ হয়ে গেল। একটাও অর্ধশতরান পাননি টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। গত বছরের নভেম্বর থেকে এখনও অবধি সূর্য করেছেন মাত্র ২২৭ রান, গড় ১৩.৩৫।

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যর রান যথাক্রমে ১২ ও ৫। এরকম খারাপ পারফর্ম করার পর সূর্যর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার ক্যাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে তিঁনি বলেন, ‘‘সূর্য দলের অধিনায়ক। কিন্তু একজন অধিনায়কের কাজ শুধু টস করতে যাওয়া বা বোলারদের ম্যানেজ করা নয়। শুধু স্ট্রাটেজি তৈরি করাই কাজ নয়। তুমি দলের শীর্ষস্থানীয় ব্যাটার। তাই সূর্যকে রানটাও করতে হবে।’

আরও পড়ুন: James Anderson: অবসরের পরে আবার দলকে নেতৃত্ব দেবেন অ্যান্ডারসন
সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই বলে জানিয়েছেন আকাশ। তাঁর প্রতি আকাশের বিরক্তি সূর্যর রান না পাওয়া নিয়ে। যেখানে দরজায় টোকা মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেখানে সূর্যকুমারের মতো ব্যাটসম্যানের রানে ফেরাটা যে খুবই দরকার সেটা কমবেশি সবাই জানে। আকাশ চোপড়া বলেন, ‘‘সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব নিয়ে আমার কোনও প্রশ্ন নেই। টি–টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকেই অধিনায়ক চাই। কিন্তু সূর্যকে রানটা তো করতে হবে।’ এরপরই তাঁর সংযোজন, ‘তিন বা চার নম্বরে সূর্য ব্যাট করতে নামে। কিন্তু যদি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাহলে কিন্তু বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। তাই অধিনায়ক সূর্য ও সহ-অধিনায়ক শুভমানকে দ্রুত রানের মধ্যে ফিরতে হবে (Suryakumar Yadav)।’


