Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারার (Healthy Aging Tips) রেখা-গঠন, চোখ-মুখের নিখুঁততা কিছুটা বদলে যায়। এটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বয়সকে পুরোপুরি থামানো সম্ভব না হলেও, সঠিক পুষ্টি ও খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীরকে তরুণ ও প্রাণবন্ত রাখা সম্ভব। বিশেষ কিছু পানীয় ও খাবার শরীরকে পুষ্টি জোগায়, বার্ধক্যের প্রভাব কিছুদিন হলেও ধীর করতে সাহায্য করে।
গ্রিন টি (Healthy Aging Tips)
গ্রিন টি হলো সেই ধরনের (Healthy Aging Tips) পানীয়, যা সাধারণ চায়ের চেয়ে অনেক বেশি অ্যান্টি-অক্সিড্যান্ট সরবরাহ করে। এতে থাকা পলিফেনল এবং ইজিসিজি শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালসের সঙ্গে লড়াই করে প্রদাহ কমায়। ফলে শরীর ও ত্বক দীর্ঘসময় সুস্থ থাকে এবং তারুণ্য বজায় থাকে। এছাড়াও, ইজিসিজি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং বিপাক হার বাড়াতে সহায়ক। বিশেষজ্ঞরা মনে করেন, দিনে দু’কাপ গ্রিন টি নিয়মিত পানের মাধ্যমে শরীরকে সক্রিয় রাখা সম্ভব।
মুরগির ব্রথ (Healthy Aging Tips)
মুরগির ব্রথও শরীর ও ত্বকের জন্য খুবই (Healthy Aging Tips) উপকারী। হাড়ের মধ্যকার পুষ্টি উপাদান ব্রথে মিশে থাকে। মুরগির হাড়ের মাংস জলে ফুটিয়ে ব্রথ তৈরি করা হয়। শীতের দিনে সকালে ও সন্ধ্যায় এক কাপ ব্রথ পান করলে শরীর চনমনে থাকে। এতে থাকা অ্যামিনো অ্যাসিড ত্বকের কোলাজেনের উৎপাদন ঠিক রাখতে সাহায্য করে, ফলে ত্বক টানটান ও সতেজ থাকে। ব্রথে থাকা ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও ফসফরাস শরীরকে সুস্থ রাখে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে।
ডাবের জল
ডাবের জলও শীতের দিনে ত্বকের জন্য বিশেষ উপকারী। শরীরের জলের চাহিদা পূরণ করা ছাড়াও, এতে থাকা খনিজ উপাদান ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ইলেকট্রোলাইটের উপস্থিতি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ফলে শীতেও ত্বক শুষ্ক হয় না। নিয়মিত ডাবের জল পান করলে ত্বক সতেজ ও নরম থাকে এবং বার্ধক্যের প্রাথমিক লক্ষণগুলো ধীর হয়।
আরও পড়ুন: Sydney Shooting Attack: বন্ডাই সৈকতে আতঙ্ক, হানুক্কাহ্ উদযাপনে বন্দুকধারীর গুলিতে নিহত ৯
বিশেষজ্ঞরা বলছেন, বয়সকে সম্পূর্ণভাবে থামানো সম্ভব নয়, তবে সঠিক খাদ্য, পানীয় এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে শরীরকে দীর্ঘদিন তরুণ রাখা সম্ভব। গ্রিন টি, মুরগির ব্রথ এবং ডাবের জল-এই তিনটি সহজ পানীয় নিয়মিত গ্রহণ করলে শরীর ও ত্বক দুইই সুস্থ থাকে। সঠিক পুষ্টির মাধ্যমে বয়সের ছাপ কিছুটা হলেও দেরি করা সম্ভব।


