Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে প্রথম থেকেই চমক ছিল প্রথম একাদশ নির্বাচনে। বুমরার জায়গায় দলে জায়গা পেলেন হর্ষিত রানা (Ind vs SA)।
ফর্মে ফিরল টিম ইন্ডিয়ার বোলিং লাইন-আপ (Ind vs SA)
দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিং-ব্যাটিংয়ে বিপর্যস্ত হওয়ার পর আজ ছিল ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই। ভারতীয় বোলারদের দাপটে আজ অল্প রানেই থামতে হলো প্রোটিয়া শিবিরকে। তবে খেলার শুরুতেই চমক ছিল ভারতের প্রথম একাদশে। দ্বিতীয় ম্যাচে অক্ষর প্যাটেলকে তিনি নামানোর সিদ্ধান্ত ভারতের বিপক্ষে যাওয়ার পর সমলাচিত হতে হয় গম্ভীরকে। ব্যর্থ হন বুমরা এবং অর্শদীপ সিং। এই ম্যাচে দুই পরিবর্তন করা হলো ভারতের তরফে। বাদ পড়লেন জশপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল (Ind vs SA)।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন রেজা হেনড্রিকস এবং কুইন্টন ডি কক। ভারতের হয়ে বল হাতে শুরু করলেন আর্শদীপ সিং। ইনিংসের চতুর্থ বলেই বড় সাফল্য আসে ভারতের। LBW হয়ে ড্রেসিং রুমে ফেরেন হেনড্রিকস। প্রথম থেকেই আজ ভারতের বোলারদের ছন্দে আর আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। গোটা ইনিংস জুড়ে দেখা গেল ভারতের বোলারদের দাপট।
অক্ষরের জায়গায় দলে এসেই জ্বলে উঠলেন কুলদীপ যাদব। উল্লেখ্য, রবিবার তাঁর জন্মদিন। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তীকে যোগ্য সঙ্গত দিলেন কুলদীপ। তবে নজর থাকবে শুবমান গিল ও সূর্যকুমার যাদবের উপরেও। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই ব্যাটারের ফর্মে ফেরা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: Sydney Shooting Attack: বন্ডাই সৈকতে আতঙ্ক, হানুক্কাহ্ উদযাপনে বন্দুকধারীর গুলিতে নিহত ৯
হর্ষিতের ওভারে আসে দ্বিতীয় সাফল্য, ব্রেভিসকে সাজঘরের রাস্তা দেখান হর্ষিত। ৭ বলে ২ করে ফিরতে হয় তাঁকে। প্রথম পাওয়ারপ্লে-তে ৩ উইকেট হারিয়ে খেলা থেকে ব্যাকফুটে প্রোটিয়ারা। খেলার হাল ধরার চেষ্টা করেন মার্করাম ও স্টাবস। কিন্তু সেই জুটি ভাঙেন হার্দিক। স্টাবসকে ফিরিয়ে হার্দিক ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন। সাত ওভার শেষে ৪ উইকেটে ৩০ রান দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র বড় রানের ইনিংস খেললেন অধিনায়ক মার্করাম। ৪৬ বলের ৬১ রানের ইনিংস খেলেন। তাঁকে উইকেট ফেরান অর্শদীপ সিং। ১১৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব (Ind vs SA)।


