Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: লিস্টিং প্রাইসের থেকেও ডাউনে নেমেছে HDB Financial-এর শেয়ার দর। দেশের দুই স্টক এক্সচেঞ্জে এই স্টকের লিস্টিং হয়েছিল ৮৩৫ টাকায় (HDB)।
এই সংস্থার স্টক প্রাইসে পতন অব্যাহত (HDB)
দেশের শেয়ার বাজারে টালমাটাল পরিস্থিতি অব্যাহত। যে কারণে চিন্তার ভাঁজ পড়েছে লগ্নিকারীদের কপালে। তার প্রভাব পড়ল এইচডিবি ফিনানশিয়াল সার্ভিসেসের শেয়ারে। এই সংস্থার শেয়ারেও পতনের ধারা অব্যাহত রয়েছে। এই সংস্থার স্টক এই বছরের জুলাই মাসে এক্সচেঞ্জে লিস্টেড হয়েছিল। যদিও তারপরেও দাম বেড়েছিল এই সংস্থার স্টকে। কিন্তু পতনের জেরে লিস্টিং প্রাইসের নীচে নেমে গিয়েছে এই সংস্থার শেয়ার দর। এই পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে শেয়ারহোল্ডারদের (HDB)।
HDB Financial-এর আইপিও ইস্যু প্রাইসের আপার ব্যান্ড ৭৪০ টাকা ছিল। তবে দেশের দুই স্টক এক্সচেঞ্জে এই স্টকের লিস্টিং হয়েছিল ৮৩৫ টাকায়। অর্থাৎ ইস্যু প্রাইসের থেকে প্রায় ১৩ শতাংশ বেশি দামে উঠেছিল লিস্টিংয়ে। তার পরে আরও বেড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের দাম পৌঁছে দাঁড়ায় ৮৪৯.৮৫ টাকায়। বৃহস্পতিবার ১.২২ শতাংশ কমে এই স্টকের দাম নেমেছে ৭৫০ টাকায়।

গত কয়েক মাসে এইচডিবি ফিনানশিয়ালের শেয়ার দর কমলেও তা নিয়ে খুব চিন্তার কিছু দেখছে না ব্রোকারেজ সংস্থা। ওই সংস্থার বিশেষজ্ঞরা মনে করছেন, এই দাম কমার জেরে নতুন লগ্নিকারীরা আকর্ষণীয় দামে এই সংস্থার স্টক কেনার সুযোগ পাচ্ছেন। সে জন্য এইচডিবি ফিনানশিয়ালের স্টকে ‘বাই’ রেটিং দিয়েছে ব্রোকারেজ সংস্থা।
আরও পড়ুন: CM Mamata Banerjee: কলকাতায় প্রথম বিজনেস কনক্লেভ, দেশ-বিদেশের শিল্পপতিদের সমাগম!
ব্রোকারেজ সংস্থা জানাচ্ছে, শেয়ার দরে সাময়িক পতন হলেও আগামী দিনে বড় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তারা এই ফিনানশিয়াল সার্ভিস প্রোভাইডার এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী। কারণ সংস্থার ফিনানশিয়াল রিপোর্ট স্ট্রং থাকার কথা উঠে এসেছে বিশ্লেষকদের রিপোর্টে। সাম্প্রতিক অতীতে বৃদ্ধিও হয়েছে এই সংস্থার। এর পাশাপাশি সংস্থার অ্যাসেট কোয়ালিটিও স্থিতিশীল থাকার কথা জানানো হয়েছে। এই সব কারণেই এই সংস্থার স্টকে ভরসা রাখার কথা বলছে বিশেষজ্ঞরা (HDB)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


