Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই সপ্তাহের ছ’দিন টানা পতনের মুখ দেখেছে দুই ইনডেক্স সূচক। গতকাল বাজার বন্ধ হওয়ার সময়ের পতন হয়েছে সেনসেক্স ও নিফটি৫০-র। কিন্তু এর মাঝেও এই স্টকের উত্থান হয়েছে রকেট গতিতে (Stock Finance)।
বিপর্যয়ের মাঝেও আশার আলো (Stock Finance)
ট্রাম্পের নয়া শুল্ক নীতির প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার মার্কেটে। যার ফলে বিপর্যয়ের মুখে মার্কেট। বাজার বন্ধ হওয়ার সময়েও রেড জোনে ছিল সেনসেক্স ও নিফটি৫০। এই ভাবে চলতে থাকলে আরও পতনের ভয় পাচ্ছেন মার্কেট এক্সপার্ট-রা। ট্রাম্পের এই নয়া ট্যারিফ চাপানোর ফলে নিম্নগামী থেকেছে শেয়ার বাজার। মুখ থুবড়ে পড়েছে ছোট বড় সংস্থার একাধিক শেয়ার। কিন্তু তার মাঝেও RACL Geartech-এর শেয়ার দিয়েছে ব্যাপক রিটার্ন (Stock Finance)।
আমেরিকার নতুন ট্যারিফ নীতির ফলে একদিকে যেমন ধস দেখা গেছে শেয়ার মার্কেটের তেমন অন্যদিকে সব বিপর্যয় কাটিয়ে রকেট গতিতে উত্থান হয়েছে RACL Geartech সংস্থার শেয়ারের। এই সংস্থার শেয়ার লগ্নিকারীদের দিয়েছে বড় রিটার্ন। গোটা ট্রেডিং সেশনে ১৩ শতাংশের বেশি উপরে উঠেছে এই সংস্থার শেয়ার প্রাইস। ১১১১.২০ টাকায় ক্লোজ হয়েছে এই কোম্পানির শেয়ার দর। এই দিন সর্বোচ্চ ১১৭৪ টাকা ছুঁয়েছিল এই সংস্থার শেয়ার প্রাইস। যা ৫২ সপ্তাহে সর্বোচ্চ পয়েন্ট।

আরও পড়ুন: Stock Market: শুল্ক আঁচে বিপর্যস্ত শেয়ার বাজার
RACL Geartech হল অটো কম্পোনেন্ট এবং ইকুইমেন্ট সেক্টরে মাইক্রোক্যাপ কোম্পানি। এই সংস্থার শেয়ার নিজের অটো সেক্টরের গ্রোথকে পার করে হয়েছে এর রিটার্ন। দুই দিনে ভাল রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা এই কোম্পানির শেয়ার থেকে। ২৩.৩৯ শতাংশ বেড়েছে মাত্র দুই দিনে। শুক্রবার এই স্টকটিকে দেখা যায় মুভিং অ্যাভারেজের উপর ট্রেড করতে।
RACL Geartech-র শেয়ারহোল্ডিং প্যাটার্ন ৪৫.৭ শতাংশ রিটেইলের হাতে। ৪২.৬৮% রয়েছে প্রোমোটারদের হাতে। এই ষ্টোকে বিদেশী বিনিয়োগ রয়েছে প্রায় ৯%। DII-এর ইনভেস্টমেন্টও দেখা গিয়েছে এই সংস্থার স্টকে। সব মিলিয়ে এই সংস্থার শেয়ার কিছুটা হলেও হাসি ফুটিয়েছে লগ্নিকারীদের মুখে (Stock Finance)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


