Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির বাতাসের দূষণ যেন একবারে নিয়ন্ত্রণের (Delhi Pollution) বাইরে চলে যাচ্ছে। রাজধানীর বাতাসে বিষাক্ত কণা বাড়তে থাকায় এবার দিল্লি সরকার একাধিক কঠোর পদক্ষেপ নিলেও পরিস্থিতি কাবু করা যাচ্ছে না। এবার নতুন নিয়ম অনুযায়ী, বেসরকারি গাড়িগুলির রাজধানীতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অফিসগুলিতে বাধ্যতামূলকভাবে কর্মীদের ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজ করতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে বিএস-৬-এর নীচে থাকা কোনো প্রাইভেট গাড়ি দিল্লি শহরের ভিতরে প্রবেশ করতে পারবে না।
পেট্রোল পাম্পগুলোকে নির্দেশ (Delhi Pollution)
নতুন বিধিমালায় পেট্রোল পাম্পগুলোকে নির্দেশ (Delhi Pollution) দেওয়া হয়েছে, পলিউশন আন্ডার কন্ট্রোল (PUC) সার্টিফিকেট ছাড়া কোনো গাড়িকে জ্বালানি সরবরাহ করা যাবে না। অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন ক্যামেরা এবং ভয়েস অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে নিয়ম ভঙ্গ করা গাড়িগুলি চিহ্নিত করা হবে। এই ব্যবস্থা মূলত রাজধানীর বাতাসের দূষণ কমানো এবং নিয়ন্ত্রণহীন গাড়ির চলাচল রোধ করার জন্য নেওয়া হয়েছে।
দূষণের মাত্রা আরও বাড়তে পারে (Delhi Pollution)
দিল্লির ১২৬টি চেক পয়েন্টে ৫৮০ জন পুলিশ (Delhi Pollution) মোতায়েন করা হয়েছে। তাদের দায়িত্ব, রাজধানীতে বাইরের রাজ্য থেকে আসা বিএস-৬-এর নীচের গাড়িগুলির প্রবেশ রোধ করা। দিল্লি সরকারের হিসাব অনুযায়ী, শহরের বাতাসে পিএম ১০-এর ১৯.৭ শতাংশ এবং পিএম ২.৫-এর ২৫.১ শতাংশ দূষণ গাড়ির ধোঁয়া থেকে আসে। এর ফলে শহরের ঘনত্ব ও যানজট বৃদ্ধি পেলে দূষণের মাত্রা আরও বাড়তে পারে।
প্রবেশ সীমিত
রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় যেমন গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং নয়ডা থেকে প্রায় ১২ লাখ গাড়ির প্রবেশ এই নিয়মে সীমিত হবে। দূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-এর স্টেজ ৪ কার্যকর থাকবে। সরকারি ও বেসরকারি অফিসে কর্মীদের অর্ধেককে বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া বাধ্যতামূলক। স্কুলগুলোতেও শিক্ষার্থীদের জন্য অনলাইন এবং অফলাইন পঠনপাঠনের ব্যবস্থা করতে হবে।
এছাড়াও, দিল্লি সরকারের লক্ষ্য শুধু গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ নয়, শহরের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে দূষণ কমানো। আজ লোকসভাতেও এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ দ্রুত দূষণ কমাতে সাহায্য করতে পারে না, তবে অন্তত শ্বাসযন্ত্রের স্বাস্থ্যরক্ষায় তা জরুরি।


