Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৯৮২ সালের ২৯ মার্চ (Indira Maneka Conflict)। দিল্লির ১ নম্বর সফদরজং রোডের বাড়িতে তৈরি হয় এক নজিরবিহীন পরিস্থিতি। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর পুত্রবধূ মানেকা গান্ধীকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। সঙ্গে ছিল মাত্র দু’বছরের ছেলে বরুণ। শেষ পর্যন্ত নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ছাড়েন মানেকা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্দিরা?
কেন কঠোর সিদ্ধান্ত? (Indira Maneka Conflict)
এই পারিবারিক সংঘাতের সূত্রপাত আসলে (Indira Maneka Conflict) সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর। ১৯৮০ সালে বিমান দুর্ঘটনায় সঞ্জয়ের আকস্মিক মৃত্যু হয়। তখন মানেকার বয়স মাত্র ২৩ বছর। স্বামীকে হারানোর পাশাপাশি তাঁর সামনে তৈরি হয় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সঞ্জয়ের অনুগামীদের একাংশ চাইছিলেন, মানেকাই তাঁর রাজনৈতিক উত্তরাধিকার বহন করুন। অন্যদিকে ইন্দিরা গান্ধী চাইছিলেন, বড় ছেলে রাজীব গান্ধী রাজনীতিতে প্রবেশ করুন।
মতপার্থক্যই আসল কারণ (Indira Maneka Conflict)
এই মতপার্থক্য ক্রমশ সংঘাতের চেহারা নেয়। মানেকার সম্পাদনায় প্রকাশিত ‘সূর্য’ পত্রিকা বিক্রি, বিরোধী রাজনৈতিক শিবিরের সঙ্গে তাঁর যোগাযোগ এবং ১৯৮২ সালের মার্চে লখনউয়ের একটি রাজনৈতিক সম্মেলনে যোগদান-সবকিছু নিয়েই ইন্দিরার অসন্তোষ বাড়ছিল।
সোনিয়া গান্ধীর বই Belonging: A Journey of Love-এ এই পারিবারিক দ্বন্দ্বের বিস্তারিত বিবরণ উঠে এসেছে। তাঁর বর্ণনা অনুযায়ী, ইন্দিরা মানেকাকে রাজনীতি থেকে সরে আসতে অথবা বাড়ি ছাড়তে বলেন।
আরও পড়ুন: Winter Delay: রাজ্যে শীতের অপেক্ষা আরও বাড়তে চলেছে! সাইক্লোনই শীতের পথে বাধা, বলছেন পরিবেশবিদরা
এরপর মানেকা নিজের রাজনৈতিক সংগঠন ‘সঞ্জয় বিচার মঞ্চ’ গড়ে তোলেন। পরবর্তীতে রাজীব গান্ধীর বিরুদ্ধেও নির্বাচনে লড়েন। সঞ্জয়ের রাজনৈতিক উত্তরাধিকার এবং পরিবারের অভ্যন্তরীণ ক্ষমতার টানাপোড়েনই শেষ পর্যন্ত ইন্দিরা-মানেকার সম্পর্কের বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে ওঠে।


