Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে জবাব দিলেন বিরোধীদের কটাক্ষেরও।
বিরোধীদের কটাক্ষের জবাব (Mamata Banerjee)
মেলা- খেলার সরকার বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনকে কটাক্ষ করেন বিরোধীরা। পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে বিরোধীদের এই কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভাল থাকতে হলে মাঝে মাঝে রিল্যাক্সেশন প্রয়োজন হয়। উৎসব এই রিল্যাক্সেশন দেয়। সব সময় কেন খালি টেনশন?
১৪ জায়গায় একই সঙ্গে ক্রিসমাস উৎসবের সূচনা (Mamata Banerjee)
বৃহস্পতিবার অ্যালেন পার্ক ছাড়াও রাজ্যের আরও ১৪ টি জায়গায় একই সঙ্গে ক্রিসমাস উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, প্রচুর বিদেশি পর্যটক আমাদের রাজ্যে এসেছেন। আমি দেখতে চাই বিদেশি পর্যটক আসায় আমরা যেন দেশে এক নম্বর হতে পারি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অনুষ্ঠান ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। শুধু ২৪ ও ২৫ তারিখ অ্যালেন পার্কের সামনের রাস্তা বন্ধ রাখা হবে। সেখানে শুধু হাঁটা যাবে। অ্যালেন পার্কের এই রাস্তা তখন ওয়াকিং স্ট্রিট হয়ে যাবে।
আরও পড়ুন : Mamata Banerjee: মনরেগা প্রকল্পের ‘নাম বদল’, সরব মুখ্যমন্ত্রী
গান, নাচ-সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও রঙিন হবে এবারের ক্রিসমাস ফেস্টিভ্যাল। বুধবার রাতে আলো জ্বালিয়ে পরীক্ষা করে নেওয়া হয়েছে সমস্ত আলো। অ্যালেন পার্কের পাশাপাশি পুরো পার্ক স্ট্রিট চত্বর জুড়ে থাকছে খাবারের একাধিক স্টল।


