Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন সরকার গঠনের পরেই রাজ্যের (Annapurna Bhandar) মহিলাদের জন্য বড় ঘোষণা করল বিজেপি শিবির। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের মাত্র দু’দিনের মধ্যেই সামনে এল ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প চালুর সম্ভাব্য দিনক্ষণ। বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ জানিয়েছেন, আগামী জুন মাস থেকেই রাজ্যের মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন।
বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা (Annapurna Bhandar)
সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর (Annapurna Bhandar) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক বলেন, নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, সেগুলি ধাপে ধাপে কার্যকর করা হবে। তাঁর দাবি, অন্নপূর্ণা ভান্ডারের আওতায় মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি জুন থেকেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধাও চালু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
পুরোনো প্রতিশ্রুতি বজায়
উল্লেখ্য, আগের সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করা হবে না বলেই ইতিমধ্যে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ পুরনো প্রকল্প বজায় রেখেই নতুন প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে নতুন সরকার।
আরও পড়ুন: Aam Panta Reciepe: বেজায় গরমে আম জনতার পাতে থাকুক ‘আম পান্তা’, জুড়িয়ে যাবে প্রাণ
বিজেপির এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে মহিলা ভোটব্যাঙ্কের দিকে নজর রেখেই এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।


