Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরার প্রায় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)।
আইনি জটিলতায় অঙ্কুশ-মিমি (ED)
বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত অর্থপাচার মামলায় টলিউডের দুই তারকার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রের আর্থিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা ইডি। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, রবিন উথাপ্পা এবং অভিনেতা সোনু সুদেরও এই মামলায় নাম জড়িয়েছে (ED)।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেটিং অ্যাপ মামলায় আজ শুক্রবার মোট মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে মিমি চক্রবর্তীর ৫৯ লাখ, অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭.২০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের সূত্রের খবর। পাশাপাশি যুবরাজের ২.৫ কোটি, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ, উর্বশী রাউতেলা ২.০২ কোটি, সোনু সুদের ১ কোটি ও নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে উর্বশীর সম্পত্তি তাঁর মায়ের নামে রয়েছে বলে জানা গিয়েছে (ED)।

1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপকে ব্যবহার করে কয়েক কোটি টাকার প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই বিষয়ে খ্যাতনামা ব্যক্তিদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই শুরু হয় সম্পত্তি বাজেয়াপ্ত করা। উল্লেখ্য গত ৬ অক্টোবর এই মামলায় ক্রিকেটার শিখর ধবন এবং সুরেশ রায়নার ১১.৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।
খ্যাতনামীদের বিরুদ্ধে সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়, বেটিং অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তাঁরা আর্থিক সুযোগ-সুবিধা পেয়েছেন। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধ ভাবে বহু কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে (ED)।


