Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তাহেরপুরের মানুষের বহু প্রতীক্ষিত মুহূর্ত (Narendra Modi) শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক নজর দেখার আশায়। কিন্তু ঘন কুয়াশার কারণে সেই প্রত্যাশা পূরণ হলো না। নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নদিয়ার তাহেরপুরে নামতে না পেরে কলকাতায় ফিরে যায়। ফলে সভাস্থলে উপস্থিত মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে।
অডিও বার্তা (Narendra Modi)
তবে সরাসরি উপস্থিত না থাকতে পারলেও, জনতার উদ্দেশে (Narendra Modi) কলকাতা থেকেই একটি অডিও বার্তা পাঠান প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত সেই বক্তব্যে নরেন্দ্র মোদি মূলত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে এক ধরনের “মহাজঙ্গলরাজ” চলছে, যা থেকে রাজ্যবাসী মুক্তি চায়। তাঁর দাবি, সাধারণ মানুষ বলছে- “বাঁচতে চাই”, আর সেই কারণেই বিজেপির প্রয়োজনীয়তা বেড়েছে।
প্রধানমন্ত্রীর আশ্বাস (Narendra Modi)
প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিজেপির (Narendra Modi) সদিচ্ছার কোনও অভাব নেই। তাঁর কথায়, রাজ্যের অগ্রগতির জন্য অর্থ বা পরিকল্পনার ঘাটতি নেই, কিন্তু দুর্নীতি, কাটমানি ও কমিশনের কারণে প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে না। তিনি তৃণমূল সরকারকে উন্নয়ন-বিরোধী বলে কটাক্ষ করেন এবং বলেন, কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতা করলেও রাজ্যের স্বার্থে উন্নয়নের পথে বাধা দেওয়া উচিত নয়।

বিজেপিকে সুযোগ দেওয়ার আবেদন
অডিও বার্তায় মোদি আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যেন বারবার স্বপ্নভঙ্গের শিকার না হন। তিনি রাজ্যবাসীর কাছে আবারও একবার বিজেপিকে সুযোগ দেওয়ার আবেদন জানান। তাঁর মতে, বিজেপি সুযোগ পেলে রাজ্যে উন্নয়নের গতি বাড়বে। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী SIR প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেন। তিনি দাবি করেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরোধিতার কারণেই তৃণমূল এই প্রক্রিয়ার বিরোধিতা করছে। তাঁর বক্তব্য, “অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলতে হবে।”

আরও পড়ুন: Amit Malviya: সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অমিত মালব্য, তার বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের
ত্রিপুরার উদাহরণ টেনে মোদি বলেন, সেখানে দীর্ঘদিন বাম শাসনে রাজ্য পিছিয়ে পড়েছিল। কিন্তু মানুষ বিজেপিকে সুযোগ দেওয়ার পর উন্নয়নের গতি বেড়েছে। তাঁর দাবি, ত্রিপুরা দ্রুত এগিয়ে চলেছে, অথচ পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে।


