Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে এই দিন। দলে জায়গা পাননি শুভমন গিল (Suryakumar Yadav)।
গিলের জায়গায় দলে জায়গা পেলেন সঞ্জু (Suryakumar Yadav)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে শনিবার। কিন্তু সেই দলে রয়েছে বড় চমক। দল থেকে বাদ পড়েছেন দুই ফরম্যাটের অধিনায়ক ও টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক শুভমন গিল। অনেকেই ভাবতে পারেননি যে তিনি বাদ পড়তে পারেন। তবে বিগত কিছুদিন ধরে চলা তাঁর ফর্ম নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তরপর তাঁকে বারবার পড়তে হচ্ছে চোটের কবলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পেয়ে তিনি দলের বাইরে ছিলেন। দলে ফেরেন টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু সেখানেও চোট পান চতুর্থ ম্যাচের আগে। খেলতে পারেননি শেষ ম্যাচ (Suryakumar Yadav)।
শুভমন গিলের পারফরম্যান্স রীতিমতো হতাশ করেছে বললেই হয়। অন্যদিকে গিলের দলে ফেরার কারণে রিজার্ভ বেঞ্চে অপেক্ষা করতে হয় সঞ্জু স্যামসনকে। অথচ যতবার তিনি দলে সুযোগ পেয়েছেন ততবারই ভাল পারফর্ম করেছেন। তাই অনেকের মতেই গিলের কারণে অন্যায় করা হচ্ছে সঞ্জুর সাথে। তবে শুভমন গিলকে বাদ দেওয়াটা ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় সিদ্ধান্ত।

গিলের বাদ পড়া নিয়ে আগরকার বলেন, ‘শুভমন সহ-অধিনায়ক ছিল, তবে ও এখন দলে নেই। অক্ষরও সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে,যখন একসঙ্গে টি-টোয়েন্টি ম্যাচ পড়ে যেত। আসলে ধারাবাহিকতার চেয়ে কম্বিনেশনই মুখ্য। যদি আপনার উইকেটকিপার ওপরে ব্যাট করতে যায়, তা হলে এমন একজন কিপার চাই, যে সেখানে খেলতে পারবে। সে রকম জিতেশ ছিল। এ দিকে শুভমন একজন ভাল মানের প্লেয়ার এবং দুর্ভাগ্যজনক ভাবে ও বাদ পড়েছে। আসলে কম্বিনেশনই বড় বিষয়, টপ অর্ডারে খেলার জন্য দুই কিপার (সঞ্জু স্যামসন, ঈশান কিষান) থাকছে। রিঙ্কু থাকছে ফিনিশার বিকল্প হিসেবে (Suryakumar Yadav)।’
তিনি আরও যোগ করেন, ‘আপনাদের মত আমার থেকে আলাদা হতে পারে। কখনও কখনও খেলোয়াড় বাছাই করা কঠিন হয়। আমরা এখনও মনে করি, ও (শুভমন) একজন ভাল মানের প্লেয়ার। ফর্মে ওঠা-নামা থাকে, কিন্তু আসল বিষয় হলো কোন কম্বিনেশনে খেলানো হবে। কাউকে না কাউকে বাদ পড়তেই হবে, এটা ওর খারাপ খেলোয়াড় হওয়ার কারণে নয়। সৌভাগ্যক্রমে ভারতীয় ক্রিকেটে আমাদের হাতে বিকল্প আছে।’
আগরকের সঙ্গে সহমত দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও। তাঁর দাবি, ‘শুভমন ফর্মের জন্য বাদ পড়েনি। আমাদের টিমের কম্বিনেশনের সঙ্গে ও খাপ খাচ্ছিল না। তাই বাদ পড়েছে।’ তবে এটাও উল্লেখযোগ্য যে, সম্প্রতি গিল চোট সমস্যায় ভুগছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় চলাকালীন তিনি ঘাড়ে চোট পান, যে কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। যার ফলে ওয়ানডে সিরিজ় থেকে ছিটকে যান গিল। টি-টোয়েন্টিতে তিনি দলে ফিরলেও, তাঁর ফর্ম ছিল হতাশার। তবে সূত্রের খবর গিলের পারফরম্যান্স নিয়ে খুশি নয় BCCI, তবে নজরে থাকবে সূর্যকুমারের ফর্মও। তিনিও বহুদিন হলো রানের দেখা পাচ্ছেন না (Suryakumar Yadav)।


