Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ বাতিলের পর দর্শকদের ক্ষোভ সৃষ্টি হয় এবং তাঁরা টাকা ফেরতের দাবি জানায় (Ind vs SA)।
কোন শর্তে টিকিটের টাকা ফেরত? (Ind vs SA)
লখনউয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ ম্যাচ বাতিল করতে করতে হয় কুয়াশা ও ধোঁয়াশার কারণে। বারবার ম্যাচ পরিদর্শনে এসেও সন্তুষ্ট হতে আম্পায়াররা অবশেষে ৯.২৫ মিনিটের পর ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। তারপরেই সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। অনেকেই প্রশ্ন তুলেছেন সব জেনেও কেন এই সময় এখানে ম্যাচ রাখা হয়েছিল। সমর্থকরা টিকিট ফেরতের দাবি জানায়। এবার টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা (Ind vs SA)।

বুধবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ অত্যাধিক কুয়াশা ও ধোঁয়াশার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এক-দুইবার নয় ছয়বার মাঠ পরিদর্শনে এসেও সন্তুষ্ট না হতে পেরে আম্পায়াররা ম্যাচটি বাতিল ঘোষণা করে। তারপর সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয় ভারতীয় বোর্ডকে তবে তারা জানিয়ে দেয় টাকা ফেরত দেওয়ার দায়িত্ব তাদের নয়। আয়োজক হিসেবে এই দায়িত্ব উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার। ম্যাচ বাতিল ও প্লেয়ারদের এতক্ষণ অপেক্ষা করার বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন প্রোটিয়া তারকা পেসার ডেল স্টেন।

আরও পড়ুন: 3 idiots: নতুন নামে ফিরছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার সেক্রেটারি প্রেম মনোহর গুপ্তা জানিয়েছেন, ‘যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁরা যে পদ্ধতিতে টাকা দিয়েছিলেন, সেই পদ্ধতিতেই টাকা ফেরত পাবেন। টাকা ফেরত সংক্রান্ত নির্দেশিকা তাঁদের নথিভুক্ত করা মেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। যাঁরা কাউন্টার থেকে টিকিট কিনেছিলেন, তাঁরা স্টেডিয়ামের দু’নম্বর গেটের কাউন্টার থেকে টাকা ফেরত পাবেন। ২০ থেকে ২২ ডিসেম্বর অবধি সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। ক্রেতাকে ব্যক্তিগত ভাবে টিকিটের অংশ এবং পরিচয়ের প্রমাণ নিয়ে আসতে হবে।’
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এক বলও খেলা না হওয়ার নিয়ম অনুযায়ী টিকিটের পুরো টাকাই ফেরত দেওয়া হবে তবে টাকা ফেরত পেতে মানতে হবে শর্তগুলো। অন্যদিকে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে শনিবার। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্যও দল ঘোষণা করা হবে জানা গিয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ফাইনাল হবে ৮ মার্চ (Ind vs SA)।


