Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ভারতের ক্রমাগত অবনমন হয়েই চলেছে (WTC)। ফাইনালে যাওয়া কি সম্ভব গিলদের?
WTC পয়েন্ট তালিকায় ভারত কোণঠাসা
ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় ভারত ক্রমাগত নেমেই চলেছে। সম্প্রতি বড় পরিবর্তন দেখা গিয়েছে তালিকায়। অস্ট্রেলিয়া দল তাদের শীর্ষ স্থান ধরে রেখেছে। অ্যাশেজ সিরিজ জিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে অজি শিবির। অন্যদিকে নিউ জিল্যান্ড ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে এগিয়ে গিয়েছে, জয়ের শতাংশের নিরিখে পিছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকাকে। সব দলই এখন দুটি করে টেস্ট খেলেছে। ফলে বর্তমান লিগ টেবিল বেশ আকর্ষণীয় (WTC)।
এখনও পর্যন্ত ৬টি টেস্ট খেলে সবগুলি জিতেছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট শতাংশ ১০০। তিনটি টেস্ট খেলে নিউজিল্যান্ড জিতেছে ২টি। ড্র করেছে একটি। তাদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। তৃতীয় স্থানে নেমে গিয়েছে গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে তিনটি জিতেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ ৭৫। চতুর্থ স্থানে নেমে গিয়েছে শ্রীলঙ্কা। ২টি টেস্ট খেলে একটি জয় এবং একটি ড্র শ্রীলঙ্কার। পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। ২টি টেস্ট খেলে একটি জিতেছেন শান মাসুদরা। তাঁদের পয়েন্ট শতাংশ ৫০। ভারত ৯টি টেস্ট খেলে চারটি জিতেছে, চারটি হেরেছে এবং একটি ড্র করেছে। ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫।

দৌড়ে অনেকটা পিছিয়ে পড়লেও একেবারে শেষ নয় ভারতের ফাইনালে যাওয়া তবে অঙ্কটা বেশ কঠিন। ৯টি টেস্ট খেলার পর ৫২ পয়েন্ট রয়েছে ভারতের। পয়েন্ট শতাংশ ৫২। সেই পয়েন্ট শতাংশ ৬০-এ নিয়ে যেতে হলে বাকি ৯টি টেস্টে ভারতকে পেতে হবে ৭৮ পয়েন। বাকি ৯টি টেস্টের মধ্যে ৭টি জিতলে ৮৪ পয়েন্ট পাবে ভারত। প্রতি জয়ে ১২ পয়েন্ট। তাহলে ফাইনালে যেতে পারবে ভারত। আর যদি ৬টি টেস্ট জেতে টিম ইন্ডিয়া তাহলে হবে ৭২ পয়েন্ট। সেই ক্ষেত্রে দুটি ম্যাচ অন্তত ড্র করতে হবে। প্রতি ড্র-এ পাওয়া যায় চার পয়েন্ট। তাহলে ভারতের ৮ পয়েন্ট যোগ করে হবে ৮০ পয়েন্ট। তাহলেও খেলার সুযোগ পেতে পারেন শুভমন গিলরা (WTC)।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট তালিকা (WTC)
- অস্ট্রেলিয়া– ম্যাচ ৬, জয় ৬, হার ০, ড্র ০, পয়েন্ট ৭২, শতাংশে জয়ের হার ১০০
- নিউ জিল্যান্ড– ম্যাচ ৩, জয় ২, হার ০, ড্র ১, পয়েন্ট ২৮, শতাংশে জয়ের হার ৭৭.৭৮
- দক্ষিণ আফ্রিকা– ম্যাচ ৪, জয় ৩, হার ১, ড্র ০, পয়েন্ট ৩৬, শতাংশে জয়ের হার ৭৫
- শ্রীলঙ্কা– ম্যাচ ২, জয় ১, হার ০, ড্র ১, পয়েন্ট ১৬, শতাংশে জয়ের হার ৬৬.৬৭
- পাকিস্তান– ম্যাচ ২, জয় ১, হার ১, ড্র ০, পয়েন্ট ১২, শতাংশে জয়ের হার ৫০
- ভারত– ম্যাচ ৯, জয় ৪, হার ৪, ড্র ১, পয়েন্ট ৫২, শতাংশে জয়ের হার ৪৮.১৫
- ইংল্যান্ড– ম্যাচ ৮, জয় ২, হার ৫, ড্র ১, পয়েন্ট ২৬, শতাংশে জয়ের হার ২৭.০৮
- বাংলাদেশ– ম্যাচ ২, জয় ০, হার ১, ড্র ১, পয়েন্ট ৪, শতাংশে জয়ের হার ১৬.৬৭
- ওয়েস্ট ইন্ডিজ– ম্যাচ ৮, জয় ০, হার: ৭, ড্র ১, পয়েন্ট ৪, শতাংশে জয়ের হার ৪.১৭


