Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারেতে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচক ও কোচ গৌতম গম্ভীরকে যেন সপাটে বার্তা কোহলির-এখনও তিনি ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার (Virat Kohli)।
কোহলির আগুনে ইনিংস (Virat Kohli)
‘প্রশ্নগুলো সহজ, উত্তরও তো জানা’, এই বহুল চর্চিত গানের লাইন বারবার মনে আসে বিরাট কোহলির ব্যাটিং দেখার সময়। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন। একদিনের ক্রিকেটে এখন শুধু খেলতে দেখা যায় কোহলিকে। দুই ফরম্যাটে বিদায় আর কালের নিয়মে তাঁকেও যে অবসর নিয়ে প্রশ্ন শুনতে হবে এটাই স্বাভাবিক, বাকি ক্রীড়াবিদদেরও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নিজেদের কেরিয়ারে। সুতরাং তাঁদের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া সহজ। যদিও রোনাল্ডো হোক কোহলি তাঁরা জবাব দিয়েছেন মাঠে পারফর্ম করে। কার্যত বিরাট যেন আরও আগ্রাসী, রানের খিদে আরও দ্বিগুণ। অস্ট্রেলিয়া সফরে তার ইঙ্গিত মিললেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেটা স্পষ্ট হয়েছে। আর সমালোচকরা যতই প্রশ্ন করেছেন তাঁরা উত্তর সপাটে দিয়ে যাচ্ছেন কোহলি (Virat Kohli)।
বিজয় হাজারে ট্রফিতে বিরাটের রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে। প্রায় দেড় দশক পর এই মঞ্চে পা রেখেই বাজিমাত করেছেন কোহলি। শুধুমাত্র বোর্ডের নির্দেশ মানতে নয় বরং নিজের দক্ষতার মঞ্চ হিসেবেই বেছে নিয়েছেন এই ঘরোয়া টুর্নামেন্টকে। এমনটাই মনে করছেন সমর্থকরা। দুরন্ত সেঞ্চুরি করে জবাব দিয়েছেন নির্বাচক ও হেড কোচকে। তিঁনি প্রমাণ করলেন কেন তিনি এখনও সবচেয়ে বড় ম্যাচজয়ী। দিল্লিকে সহজে ম্যাচ জেতানোর পর বিশ্বকাপের জন্য তাঁর নাম আরেকবার চর্চায় উঠে এল।

বেঙ্গালুরুর BCCI সেন্টার অব এক্সেলেন্সে সেই ইনিংস ছিল দুরন্ত, ১০১ বলে ১৩১ রান করে দিল্লিকে ২৯৯ রান তাড়া করে অন্ধ্রের বিরুদ্ধে জয় এনে দিলেন কিং কোহলি। এই সেঞ্চুরি তাঁকে পৌঁছে দিল এক ঐতিহাসিক মাইলফলকে, ১৬,০০০ লিস্ট ‘এ’ রান, যা অর্জন করা দ্বিতীয় ভারতীয় তিনি শচীনের পর। এর আগে ডিসেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দু’টি একদিনের শতরান ও একটি অর্ধশতরান তাঁর ফর্মকে আরও উজ্জ্বল করে তুলেছিল। কোহলি যেন বার্তা দিলেন, সময় যতই গড়াক, তিনি এখনও ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য যোদ্ধা (Virat Kohli)।

আরও পড়ুন: Kolkata Metro: দিল্লি বিস্ফোরণের ছায়া, কলকাতা মেট্রোয় কেন কড়া নিরাপত্তা?
তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা সংবাদমাধ্যমকে বলেন, ঘরোয়া ক্রিকেটে এই সেঞ্চুরি আসলে ওর আগের ফর্মেরই ধারাবাহিকতা। তাঁর মতে, ‘ও দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সেটি ধরে রেখেছে। যেমন সম্প্রতি ভারতের হয়ে দু’টি শতরান করেছিল, আজও সেই ধারাবাহিকতায় অসাধারণ ব্যাটিং করে দিল্লিকে ম্যাচ জেতাল। অনেক দিন পর ও ঘরোয়া ক্রিকেটে ফিরল এবং একেবারে চমৎকার ইনিংস খেলল।’
রাজকুমার শর্মা বলেন, কোহলির ধারাবাহিকতা এখনও তাঁকে ভারতের সবচেয়ে নিরাপদ ভরসা করে তুলেছে, বিশেষ করে ২০২৭ একদিনের বিশ্বকাপের প্রস্তুতির প্রেক্ষাপটে। তাঁর দাবি, ‘কোহলি এমন একজন খেলোয়াড়, যে ভারতীয় দলের জন্য সবচেয়ে ধারাবাহিক। তাই আমার মতে ও বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত (Virat Kohli)।’


