Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তারকা পেসারকে বিশ্বকাপের দলে নাও রাখতে পারে পাকিস্তান। কারণ হিসেবে মনে করা হচ্ছে এশিয়া কাপ ফাইনালে খারাপ বোলিং (Haris Rauf)।
প্রশ্নের মুখে হ্যারিসের কেরিয়ার (Haris Rauf)
তিন সপ্তাহও আর বাকি নেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে। উল্লেখ্য বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান। তার জায়গায় বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আরও বিতর্ক বাড়িয়েছে পাক ক্রিকেট বোর্ড। যদি তারা পরে সেই সব খবরকে ভুয়ো বলে ঘোষণা করেছে। এর মধ্যেই আবার চর্চায় উঠে এসেছে পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। প্রশ্নের মুখে এই পেসারের কেরিয়ার। সূত্রের খবর অনুযায়ী তাঁকে বিশ্বকাপের দলে নাও রাখতে পারে পাকিস্তান (Haris Rauf)। এর নেপথ্যে কি তাঁর সাম্প্রতিক ফর্ম? নাকি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা থেকে বাইরে রয়েছেন রউফ?
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের কারণে রউফকে টি-টোয়েন্টি টিমে রাখতে চাইছেন না কোচ মাইক হেসন। ফাইনালে ভারতের বিরুদ্ধে ৩.৪ ওভার হাত ঘুরিয়ে রউফ দিয়েছিলেন ৫০ রান। রউফের বল একের পর এক বাউন্ডারি লাইনে পাঠিয়ে দিয়েছেন তিলক বর্মা। পাঁচ উইকেটে পাকিস্তান সেই ম্যাচ হেরে যায় ভারতের কাছে।

আরও পড়ুন: Pakistan: অবস্থান বদল পাকিস্তানের, বাংলাদেশের পাশে নেই PCB
এরপর পাকিস্তানের হয়ে আর কোনও টি-টোয়েন্টি ম্যাচে নামেননি রউফ। শুধু তাই নয় পাকিস্তান দলের কোচও চাইছেন না পিছনে ফিরে তাকাতে। আর সেই কারণেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাবনায় নেই এই অভিজ্ঞ পেসার।
এর পাশাপাশি আলোচনায় উঠে আসছে অন্য একটি বিষয়। সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মে যে রয়েছেন তিনি তা নয়। এই মুহূর্তে বিগ ব্যাশ খেলছেন তিনি। সেখানে ১০টি ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন তিনি। বল হাতে ছন্দে রয়েছেন তিনি। তবে পাক মিডিয়ার দাবি যে এই মুহূর্তে যাঁরা জাতীয় দলের হয়ে খেলছেন এবং ধারাবাহিকতা দেখাচ্ছেন তাঁদের কথাই ভাবা হচ্ছে বলেই জানিয়েছেন।
সেই দিক থেকে বিচার করলে হ্যারিস রউফের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সম্ভাব্য দলেও নেই রউফের। তবে কি তিলক বর্মার রান হজম করতে না পেরেই এই সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Haris Rauf)।


