Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অর্জুন পুরস্কার পেতে চলেছেন বাংলার তিন কন্যা, মেহুলি-সুতীর্থা-প্রণতি (Arjuna Award)।
অর্জুন পুরস্কার লিস্টে মেহুলি-সুতীর্থা-প্রণতি (Arjuna Award)
দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পেতে চলেছে ভারতীয় হকি টিমের সহ-অধিনায়ক হার্দিক সিং। চলতি বছরের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে যে পুরস্কার তালিকা জানা গিয়েছে, তাতে খেলরত্নের জন্য একা হার্দিককে বেছে নেওয়া হয়েছে। গত বছর সেই সংখ্যা ছিল চার। দাবার দোম্মারাজু গুকেশ, হকির হরমনপ্রীত সিং, শুটার মানু ভাকের ও প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার। এই পুরস্কারের প্রাপ্ত অর্থ ২৫ লক্ষ টাকা (Arjuna Award)।
২৭ বছরের এই এই হকি খেলোয়াড় ভারতীয় হকি দলের মাঝমাঠে অন্যতম স্তম্ভ। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এশিয়া কাপের সোনাজয়ী দলেরও সদস্য ছিলেন হার্দিক সিং।
অর্জুন পুরস্কারের তালিকায় রয়েছেন ২৪ জনের নাম। সেখানে খুব উল্লেখযোগ্য ভাবে কোনও ক্রিকেটার ও ফুটবলারদের নাম নেই। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যোগাসনকে স্বীকৃতি দিয়েছে কিছু বছর আগেই। সেই খেলায় আরতি পল পাচ্ছেন অর্জুন পুরস্কার। তিনি মধ্যপ্রদেশের খেলোয়াড়। এ বার বাংলার তিন ক্রীড়াবিদ রয়েছেন অর্জুন প্রাপক লিস্টে। এঁরা হলেন শুটার মেহুলি ঘোষ, সুতীর্থা মুখোপাধ্যায় ও প্রণতি নায়েক (Arjuna Award)।

ভোপালে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে এখন ব্যস্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জোড়া পদক জয়ী মেহুলি। টেবল টেনিসের সুতীর্থা এশিয়ান গেমসের পদক জয়ী। এখন ইন্টার ইনস্টিটিউশন চ্যম্পিয়নশিপ খেলছেন মধ্যপ্রদেশে।
আরও পড়ুন: Virat Kohli: ‘চেজমাস্টার’ কোহলির সেঞ্চুরির পর কোচ-নির্বাচকের উদ্দেশ্যে বার্তা
আর এশিয়ান চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জেতা জিমন্যাস্ট প্রণতি এখন ভুবনেশ্বরে রিহ্যাব চালাচ্ছেন। এঁরা ছাড়াও দাবার দিব্যা দেশমুখ, বিদিথ গুজরাটি, অ্যাথলিট তেজস্বিন শঙ্কররাও রয়েছেন অর্জুন পুরস্কার তালিকায়। এই পুরস্কার তালিকা করেছেন অলিম্পিক পদক জয়ী প্রাক্তন শুটার ও কোচ গগন নারাং, প্রাক্তন হকি তারকা এমএম সোমাইয়া ও ব্যাডমিন্টনের অপর্ণা পোপট (Arjuna Award)।


