Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দিঘার জগন্নাথধামে(Digha Jagannath Temple) এবার ভক্তরা সরাসরি অংশ নিতে পারবেন ‘ধ্বজাসেবা’-তে। এতদিন পর্যন্ত ধ্বজা দেওয়ার কার্যক্রম সীমাবদ্ধ ছিল পুরীর জগন্নাথধামে। বিশেষ বিশেষ দিনে সেখানে ধ্বজা নিলামও অনুষ্ঠিত হতো। দিঘার মন্দিরে বর্তমানে নিলামের ব্যবস্থা নেই, তবে প্রতিদিন বিকেল ৪টায় চূড়ায় ধ্বজা বাঁধা হয়। সেবায়েতরা পালা করে মন্দির চূড়ায় উঠে ধ্বজা বাঁধেন, যা দেখতে ভক্তদের ভিড় জমে।
ভক্তরা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন(Digha Jagannath Temple)
এবার থেকে পুণ্যার্থীরা আগাম বুকিং করে সরাসরি ‘ধ্বজাসেবা’-তে অংশ নিতে পারবেন। ধ্বজা ওড়ানোর জন্য যোগাযোগ করতে হবে নম্বরে: ৭৩৬৩০৮৩৮৪২। ফোন করে ধ্বজা ওড়ানোর দিন ও সময় নির্ধারণ করা যাবে।

মহাপ্রসাদের সুবিধা(Digha Jagannath Temple)
শুধু ধ্বজাসেবাই নয়, এই নম্বরে ফোন করে আট ধরনের মহাপ্রসাদও পাওয়া সম্ভব। দিঘার জগন্নাথধামে(Digha Jagannath Temple) পুণ্যার্থীরা পাবেন—খিচুড়ি ভোগ, মিষ্টি মহাপ্রসাদ, প্যাঁড়া মহাপ্রসাদ, লুচি-সবজি মহাপ্রসাদ, মধ্যাহ্নভোজ মহাপ্রসাদ, বিশেষ মধ্যাহ্নভোজ মহাপ্রসাদ, সন্ধ্যার মহাপ্রসাদ, সন্ধ্যার বিশেষ মহাপ্রসাদ। লুচি-সবজি প্রাতঃরাশ এবং মধ্যাহ্নভোজ মহাপ্রসাদের জন্য আগের দিন বুকিং আবশ্যক। অন্যথায়, মধ্যাহ্নভোজের জন্য সকাল ১০টার মধ্যে এবং সন্ধ্যার মহাপ্রসাদের জন্য সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে বুকিং করতে হবে। খরচ পড়বে ৫০ থেকে ১৫০ টাকা।

আরও পড়ুন: Amit Shah : নজরে ছাব্বিশের নির্বাচন ! মোদির পর এবার বঙ্গ সফরে অমিত শাহ
ভক্তদের আকর্ষণ বৃদ্ধি
প্রসঙ্গত, এ বছরের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথধাম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র আট মাসের মধ্যে দর্শনার্থীর সংখ্যা ১ কোটির মাইলফলক স্পর্শ করেছে। নতুন ‘ধ্বজাসেবা’-র সুযোগ আরও ভক্ত আর্কষণ করবে বলে আশা করা হচ্ছে। দর্শনার্থীদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দিঘা জগন্নাথধাম এখন আরও প্রাণবন্ত ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
আরও পড়ুন: Temperature: রাজ্যজুড়ে পরপর দুদিন সর্বনিম্ন তাপমাত্রা: সকালে কুয়াশা, বজায় থাকবে শুষ্ক আবহাওয়া


