Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : আর মাত্র মাস চারেক, তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন। যদিও নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে এখন থেকেই বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। কয়েকদিন আগেই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার তাহেরপুরে সভা ছিল তাঁর। কিন্তু, আবহাওয়া খারাপ হওয়ায় তাহেরপুরে তাঁর হেলিকপ্টার নামতে পারেনি। শেষপর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি কর্মী সমর্থকদের বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রীর পর এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী ২৯ ডিসেম্বর রাজ্যে আসার কথা তাঁর।
মোদির পর এবার রাজ্যে অমিত শাহ (Amit Shah)
প্রধানমন্ত্রীর পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। সব ঠিকঠাক থাকলে আগামী ২৯ শে ডিসেম্বর রাজ্যে আসবেন অমিত শাহ। তবে কোনও জনসভা নয়, তিনদিনের সফরে মূলত সাংগঠনিক একাধিক বৈঠক করার কথা তাঁর। শাহী সফরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী কৌশল চূড়ান্ত করাই মূল লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন : Temperature: রাজ্যজুড়ে পরপর দুদিন সর্বনিম্ন তাপমাত্রা: সকালে কুয়াশা, বজায় থাকবে শুষ্ক আবহাওয়া
শাহী কর্মসূচি (Amit Shah)
সূত্রের খবর, ২৯ ডিসেম্বর সল্টলেকের দফতরে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ৩০ ডিসেম্বর অমিত শাহের (Amit Shah) সাংবাদিক সম্মেলন করতে পারেন। ৩০ ডিসেম্বর ভোট নিয়ে বিজেপির কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, সেদিনই ভোটের আগে RSS-এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন শাহ। ৩১ ডিসেম্বর গিরিশ ঘোষের মূর্তিতে মাল্যদান ও সিস্টার নিবেদিতার বাড়ি যাবেন শাহ। সেদিন সায়েন্স সিটিতে কলকাতার সমস্ত ওয়ার্ডের বুথ কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন শাহ।
আরও পড়ুন : SIR Hearing : খসড়া তালিকায় প্রোজেনি ম্যাপ সমস্যা: শুনানিতে গ্রাহ্য হবে CAA সার্টিফিকেট
SIR আবহে প্রথমবার রাজ্যে অমিত শাহ
SIR আবহে প্রথমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে SIR সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও অসন্তোষ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর। দলীয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই খসড়া SIR তালিকা প্রকাশিত হয়েছে এবং তাতে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বৈঠকে এই বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের উদ্বেগ কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কৌশল নির্ধারণ করা হবে।


