Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রোহিত-বিরাটের ঘরোয়া ক্রিকেটে দুটো ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তবে রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী আরও একটা ম্যাচে খেলতে দেখা যাবে কোহলিকে (Virat Kohli)।
মুম্বই ছাড়লেন রোহিত তবে আরও প্রস্তুতির লক্ষ্যে বিরাট (Virat Kohli)
দুই তারকা ব্যাটারের দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে আর তাঁদের নিয়ে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। বিরাট কোহলি ও রোহিত শর্মা, ভারতীয় ক্রিকেটের আজও বিশ্বাসযোগ্য দুই নাম। বিজয় হাজারে ট্রফিতে দুজনের দুরন্ত ফর্ম দেখা গিয়েছে তবে ঘরোয়া ক্রিকেটে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেললেন রোহিত শর্মা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচটাই ছিল এ বারে তাঁর শেষ ম্যাচ। বিজয় হাজারে ট্রফিতে তাঁর দুটো ম্যাচ খেলার কথা ছিল। সেটা হয়ে গিয়েছে। আর তিনি খেলবেন না। ফলে হিটম্যানকে আর দেখা যাবে না রাজ্যের জার্সি গায়ে। তবে কোহলিকে হয়ত আরও একটা ম্যাচে দেখা যেতে পারে (Virat Kohli)।

বোর্ডের নির্দেশ ছিল ঘরোয়া ক্রিকেট খেলার আর সেই সিদ্ধান্ত মেনেই বিজয় হাজারে ট্রফিতে রোহিত-বিরাট দুটি করে ম্যাচ খেলবেন বলে জানানো হয়েছিল। সেই অনুযায়ী দুই তারকার দুটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তবে রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী বিরাট কোহলি আরও একটি ম্যাচ হয়ত খেলবেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচের পরেই বাড়ি চলে গিয়েছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্রুতই রোহিতের বিকল্প প্লেয়ারের নাম ঘোষণা করে দেবে। ২৯ ডিসেম্বর মুম্বই খেলবে ছত্তিসগড়ের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে বিকল্প প্লেয়ারের নাম দ্রুত জানাতে হবে (Virat Kohli)।

অন্যদিকে বিরাট কোহলি আরও একটা ম্যাচে খেলতে চান। তাঁরও প্রথম দুটো ম্যাচে খেলার কথা ছিল। কিন্তু সেটা এখন হচ্ছে না। প্রথম দুই ম্যাচেই বিরাটের দুর্দান্ত ফর্ম সমর্থকদের মন জিতে নিয়েছে। তাই আরও একটা ম্যাচে বিরাটকে দেখতে পাওয়া কোনও উপহারের থেকে কম না।
আরও পড়ুন: Delhi Security: নববর্ষের আগে দিল্লিতে বড়সড় নিরাপত্তা অভিযান: এক রাতে গ্রেফতার ৬৬০-রও বেশি
৬ জানুয়ারি দিল্লির ম্যাচ রয়েছে রেলওয়েজে বিরুদ্ধে। বিরাট বেঙ্গালুরু ছাড়লেও তিনি দলের সঙ্গে ম্যাচের আগে যোগ দিতে পারেন বলেই সূত্রের খবর। মূলত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের জন্য আরও প্রস্তুতি নিতেই বিরাট আরও একটা ম্যাচ খেলতে চাইছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা করা হয়নি। সিরিজের আগে কোনও ক্যাম্প হবে কিনা সেই বিষয়েও কিছু জানানো হয়নি (Virat Kohli)।


