Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নববর্ষ উদযাপনের আগে রাজধানী দিল্লিতে বড়সড় নিরাপত্তা অভিযান চালাল পুলিশ। ‘অপারেশন আঘাত ৩.০’-এর আওতায় এক রাতের মধ্যেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিল্লি জুড়ে চালানো অভিযানে গ্রেফতার করা হয়েছে ৬৬০-রও বেশি অভিযুক্তকে(Delhi Security)। উৎসবের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
একযোগে একাধিক এলাকায় তল্লাশি (Delhi Security)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে একযোগে একাধিক ঝুঁকিপূর্ণ এলাকায় তল্লাশি চালানো হয়। এই যৌথ অভিযানে দক্ষিণ-পূর্ব দিল্লি জেলা থেকেই গ্রেপ্তার হয়েছে ২৮৫ জন। অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন এবং জুয়া বিরোধী আইনের মতো বিভিন্ন ধারায় এই গ্রেপ্তার করা হয়েছে।
“অত্যন্ত সফল অভিযান”
অভিযানের সময় প্রায় ২,৮০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (সিকিউরিটি) এস কে জৈন জানান, এটি একটি “অত্যন্ত সফল অভিযান”। পাশাপাশি, অপরাধমুক্ত নববর্ষ উদযাপন নিশ্চিত করতে আরও ৮৫০ জনকে আটক রাখা হয়েছে।
অপারেশন আঘাত ৩.০
অপারেশন আঘাত ৩.০-এ ১৫৫ জন ‘ব্যাড ক্যারেক্টার’ বা অভ্যাসগত অপরাধীকেও আটক করা হয়েছে। এছাড়াও ১০ জন সম্পত্তি সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মূল লক্ষ্য ছিল সংগঠিত অপরাধ দমন—বিশেষ করে মাদক পাচারকারী, অবৈধ মদ ব্যবসায়ী, জুয়াড়ি এবং চিহ্নিত অপরাধীরা।
অস্ত্র আইনে ৬৬টি মামলা দায়ের (Delhi Security)
এই অভিযানে অস্ত্র আইনে ৬৬টি মামলা দায়ের হয়েছে এবং উদ্ধার হয়েছে ২৪টি দেশি পিস্তল ও ৪৪টি ছুরি। প্রায় ২২,৫০০ কোয়ার্টার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছে ৬০ জনেরও বেশি। ১০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় আরও ১০ জনকে আটক করা হয়েছে।
মদ্যপানের অভিযোগে ৩৫০ গ্রেফতার (Delhi Security)
এছাড়াও, প্রকাশ্যে মদ্যপানের অভিযোগে ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। যানবাহন চুরি রুখতেও বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন অটো-লিফটারকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে ২৩১টি দু’চাকার যান ও একটি চারচাকার গাড়ি।
আরও পড়ুন: Dev:দেবের জন্মদিনে নিজের হাতে কেক খাওয়ালেন রুক্মিনী: সমাজমাধ্যমে আপ্লুত অনুরাগীরা
জুয়া বিরোধী আইনে ৩০টি মামলা দায়ের (Delhi Security)
জুয়া বিরোধী আইনে ৩০টি মামলা দায়ের করে ৬৮ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২.৩ লক্ষ টাকা নগদ। পাশাপাশি, প্রায় ৩৫০টি চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



