Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল : দেশে ফেরার পর বড়সড় সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদাপুত্র তারেক রহমানের(Tarique Rahman)। আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা (Tarique Rahman)
সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনের আওতায় গুলশন, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকাগুলি রয়েছে। ফলে এই আসনকে ঘিরে রাজনৈতিক আগ্রহ শুরু থেকেই তুঙ্গে।
ভোটার হিসেবে রেজিস্ট্রেশন (Tarique Rahman)
মনোনয়ন দাখিলের আগে তারেক রহমান ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করান এবং ঢাকা-১৭ এলাকার ওয়ার্ড ১৯-এর ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আইনি শর্ত।
তারেকের দেশে ফেরায় নয়া উন্মাদনা
দীর্ঘ ১৭ বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর ডিসেম্বরের শেষ দিকে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনে বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয় এবং ঢাকার রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়।
দুই আসনে লড়াইয়ের কৌশল (Tarique Rahman)
বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, দলীয় কৌশলের অংশ হিসেবে তারেক রহমান শুধু ঢাকা-১৭ নয়, বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “এটি দলীয় সিদ্ধান্ত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি আসন থেকেই নির্বাচন করবেন।”
আরও পড়ুন :Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘু আক্রোশ জারি, একাধিক হিন্দু পরিবারের বাড়িতে আগুন
নির্বাচনের প্রেক্ষাপট (Tarique Rahman)
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই সিদ্ধান্ত বিএনপির নির্বাচনী প্রচারে নতুন গতি আনবে এবং রাজধানীর রাজনীতিতে হাই-ভোল্টেজ লড়াইয়ের সম্ভাবনা তৈরি করবে। ১২ ফেব্রুয়ারির এই নির্বাচন হবে ১৩তম জাতীয় সংসদের নির্বাচন, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।



