Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়া সফরে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। এবার আসন্ন নিউ জিল্যান্ড সিরিজে কি দলে ফিরতে চলেছেন তিনি?
দলে ফিরছেন শ্রেয়স? (Shreyas Iyer)
ভারতের ওয়ানডে দলে ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার। একদিনের ক্রিকেট ফরম্যাটে তিনি দেশের সহ অধিনায়ক। আশা করা হচ্ছে যদি সব ঠিকঠাক থাকে তবে নিউ জিল্যান্ড সিরিজে প্রত্যাবর্তন হতে পারে তাঁর। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দল ঘোষণা এখনও করা হয়নি (Shreyas Iyer)।
৩০ ডিসেম্বর পর্যন্ত শ্রেয়স বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে থাকবেন। তারপর এই তারকা ব্যাটার মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফির স্কোয়াডে থাকতে পারেন বলেই সূত্রের খবর। জানুয়ারির ৩ ও ৬ তারিখ বিজয় হাজারেতে খেলতে পারেন তিনি। তার পরে হয়তো ১১ জানুয়ারি ভারতীয় দলের হয়ে তাঁকে মাঠে নামতে দেখা যাবে। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত আর সেই ম্যাচে শ্রেয়সকে দেখার জন্য সমর্থকরা মুখিয়ে আছেন।
মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘শ্রেয়সকে নিয়ে ইতিবাচক খবর পাচ্ছি। জানুয়ারির ৩ ও ৬ তারিখ মুম্বইয়ের হয়ে দুটি ম্যাচ খেলবে শ্রেয়স। সেন্টার অফ এক্সলেন্স থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরে তাঁর পূর্ণাঙ্গ সূচি জানা যাবে। তবে জয়পুরে দুটি ম্যাচ খেলার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেটে বেশ ভাল ব্যাটিং অনুশীলন করছে শ্রেয়স। অস্বস্তির ছাপ নেই (Shreyas Iyer)।’

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর মুম্বইয়ে প্রায় এক ঘণ্টার কাছাকাছি অনুশীলন করতে দেখা গিয়েছে শ্রেয়স আইয়ারকে। তার পরে সেন্টার অফ এক্সেলেন্সে যান তিনি। অবশ্য এর আগেই ফিজিক্যাল ট্রেনিং ও জিম ওয়ার্ক শুরু করে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Tarique Rahman: জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা তারেক রহমানের: ২ আসনে লড়বেন খালেদাপুত্র
সিডনিতে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে-তে ক্যাচ ধরতে গিয়ে মাটিতে ল্যান্ডিংয়ের সময় মারাত্মক চোট পান শ্রেয়স। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। সেই চোট ছিল গুরুতর। তবে সমর্থকদের জন্য খুশির খবর এই যে সব ঠিকঠাক থাকলে আসন্ন নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই মাঠে নামতে দেখা যাবে তাঁকে।
ওয়ানডে দলে শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন যে ভারতের শক্তিবৃদ্ধি করবে একথা বলাই বাহুল্য। ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনাতেও তিনি থাকবেন বলেই মনে করা হচ্ছে। শ্রেয়স আইয়ার চার নম্বরে ব্যাট করতে নামেন আর সেই কারণে তাঁর প্রত্যাবর্তনে মিডল অর্ডারের শক্তিশালী হবে (Shreyas Iyer)।


