Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের এক পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে এক হিন্দু আনসার সদস্যের মৃত্যু হয়েছে(Bangladesh Terror)। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকায় অবস্থিত সুলতানা সুইটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি হঠাৎই গুলিবর্ষণের ঘটনা।
নিহত হিন্দু আনসার সদস্য (Bangladesh Terror)
নিহত ব্যক্তির নাম বজেন্দ্র বিশ্বাস। তিনি একজন হিন্দু এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)-এর সদস্য হিসেবে কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের বাসিন্দা এবং পবিত্র বিশ্বাসের ছেলে।
পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত
পুলিশ জানায়, অভিযুক্ত সহকর্মীর নাম নোমান মিয়া (২২)। তিনিও একজন আনসার সদস্য। তিনি সুনামগঞ্জ জেলার তাহেরপুর এলাকার বালুটুরি বাজার গ্রামের বাসিন্দা এবং লুৎফুর রহমানের ছেলে। ঘটনার পরপরই পুলিশ নোমান মিয়াকে গ্রেফতার করেছে।
হঠাৎই শটগান থেকে গুলি (Bangladesh Terror)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার সময় কারখানাটিতে প্রায় ২০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। বাজেন্দ্র বিশ্বাস ও নোমান মিয়া কারখানার ভিতরে একসঙ্গে বসে ছিলেন। এ সময় নোমানের হাতে থাকা একটি শটগান থেকে হঠাৎ গুলি বেরিয়ে যায়। গুলিটি বাজেন্দ্র বিশ্বাসের বাঁ পায়ের উরুতে লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। কারখানার কর্মীরা দ্রুত তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত (Bangladesh Terror)
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Khaleda Zia: খালেদা জিয়ার মৃত্যু যুগের অবসান: প্রতিবেশী ভারতের সঙ্গে নরমে-গরমে সম্পর্ক রাখেন বেগম
কারণ খতিয়ে দেখতে তদন্ত (Bangladesh Terror)
পুলিশ জানিয়েছে, ঘটনাটি সত্যিই দুর্ঘটনাজনিত কি না, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্তে সহযোগিতা করার জন্য প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়েছে।



