Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাই থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক (BJP vs TMC) পরিস্থিতি নিয়ে তীব্র ভাষায় আক্রমণ শানাল বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র সিআর কেশবন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন।
কেশবনের বক্তব্য (BJP vs TMC)
সিআর কেশবন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী (BJP vs TMC) এবং স্বরাষ্ট্রমন্ত্রী-দু’টি ভূমিকাতেই সম্পূর্ণ ব্যর্থ। তাঁর শাসন পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা ও সুরক্ষাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে। বিশেষ করে বাংলার নারীশক্তি আজ চরম অসুরক্ষিত। অবাধ বেআইনি অনুপ্রবেশ এবং নারীদের বিরুদ্ধে অমানবিক ও নিন্দনীয় অপরাধের ঘটনা যেভাবে বেড়ে চলেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। পশ্চিমবঙ্গের বোন, মা ও কন্যাদের উপর লাগাতার অত্যাচার চলছে।”
‘অশুভ’ তৃণমূল কংগ্রেস (BJP vs TMC)
তিনি আরও দাবি করেন, “পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে-এই ‘অশুভ’ তৃণমূল কংগ্রেস সরকারকে আগামী নির্বাচনে ক্ষমতা থেকে সরাতে হবে। মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিকে আশীর্বাদ করতে প্রস্তুত, যাতে পশ্চিমবঙ্গে দুর্নীতিমুক্ত ও সুশাসনের এক নতুন অধ্যায় শুরু হয়।”

আরও পড়ুন: Horoscope: কার দিন আজ কাটবে ভালো? জানুন আজকের রাশিফল…
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত
বিজেপির এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির তরফে বারবার অভিযোগ করা হচ্ছে, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস আগেও এই ধরনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।



