Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফেস পেইন্ট করে নতুন বছরকে স্বাগত জানালেন কোহলি-অনুষ্কা। বিশেষ বার্তা দিলেন ‘কিং কোহলি’ (Virat-Anushka)।
বিরাটের বিশেষ বার্তা (Virat-Anushka)
বিরাট-অনুষ্কাকে নিয়ে তাঁদের ভক্তদের মধ্যে সবসময়ই উন্মাদনা দেখা যায়। সোশ্যাল মিডিয়া থেকে খেলার মাঠ বিরাট-অনুষ্কার বিশেষ মুহূর্ত বরাবরই মন জয় করে নেয় নেটিজেনদের। তবে তাঁরা ব্যক্তিগত জীবনের কথা খুব বেশি বলেন না বললেই হয়। সোশ্যাল মিডিয়ায়ও তেমন সক্রিয় নন। তবে ২০২৫ সালের শেষ লগ্নে এই তারকা দম্পতি ২০২৬-কে স্বাগত জানালেন উচ্ছ্বাসের সঙ্গে। গোটা বিশ্ব যখন মেতে রয়েছে পার্টিতে তখন এই তারকা দম্পতি সাদামাটা ভাবে বরণ করে নিলেন নতুন বছরকে। একটি ছবি পোস্ট করে বিরাটের আবেগঘন বার্তা মন জয় করে নিয়েছে সমর্থকদের (Virat-Anushka)।

আরও পড়ুন: Nandita-Shiboprosad: নতুন বছর, নতুন গল্প!উইন্ডোজের ২৫ বছরে দর্শকের চমক অপেক্ষা করছে
ইনস্টাগ্রামে বিরাট একটি ছবি পোস্ট শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, ‘‘Stepping into 2026 with the light of my life @anushkasharma’। অর্থাৎ ‘আমার জীবনের আলো অনুষ্কা শর্মার সঙ্গে ২০২৬-এ পা রাখছি।’ সেই ছবিতে দেখা যায় দুজনেই সাধারণ পোশাক পরে ছিলেন তবে ছবিতে একটি মজার বিষয়ও রয়েছে। মজার ব্যাপার হলো তাঁদের দুজনের মুখের একপাশে পার্টির মতো ফেস পেইন্ট করা ছিল। অনেকেরই ধারণা এই ছবিটি তাঁদের সন্তানদের জন্মদিন অথবা নিউ ইয়ার্স ইভ পার্টির ছবি। বিরাটের মুখে ছিল স্পাইডারম্যানের ডিজাইন এবং অনুষ্কার মুখে ছিল সুন্দর প্রজাপতি আঁকা মাস্ক পেইন্ট।

পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষের ভালবাসা পে এই পোস্টটি। মাত্র এক ঘন্টার মধ্যে প্রায় চার মিলিয়ন লাইক পড়ে যায় পোষ্টিটিতে। এই পোস্টে ভক্তরা তাঁদের প্রিয় তারকা দম্পতির বিরল মুহূর্ত দেখে আবেগে ভেসে যান। অনেকেই কমেন্টে লিখেছেন, ‘King and Queen’ (Virat-Anushka)।


