Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই চিন্তা বাড়ল মেসিকে নিয়ে (Lionel Messi)।
সংশয় মেসি ভক্তদের (Lionel Messi)
বিশ্বকাপের উত্তেজনার পারদ বাড়ছে তবে এর মধ্যেই আতঙ্ক তৈরি হল মেসিকে নিয়ে। মেসি ভক্তদের মন জন্য এই খবর যথেষ্ট ভয়ের। বিশ্বকাপ শুরুর আগে চোটের ছায়া যেমন ব্রাজিল শিবিরে তেমনই বাদ গেল না আর্জেন্টিনা শিবির। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে খেলার সময় চোট পান এলএম ১০ (Lionel Messi)।
আসন্ন বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের নজর থাকবে গতবারের বিশ্বকাপজয়ী আরজেন্টিনার দিকে আর সেই দলের অন্যতম ভরসা এবং চর্চিত তারকার নাম মেসি। যাঁর অগুণিত ভক্ত তৈরি রাত জাগার জন্য। আর তাঁর আগে মেসির এই চোটের খবর মন ভেঙেছে। মায়ামির নু স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭৩ মিনিটে তুলে নেওয়া হয় মেসিকে। এই তারকা ফুটবলার চোট পান বাঁ পায়ের পিছন দিকে। এই ম্যাচে ৬-৪ গোলে যেতে মায়ামি।
মাঠ থেকে উঠে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা যায় মেসিকে। তবে আদৌ মেসির চোট লেগেছে কিনা, বা সেটা কতটা গুরুতর সেই বিষয়ে খোলসা করে কিছু বলেননি ইন্টার মায়ামির কোচ গুইলারমো হোয়োস। তিনি জানান মাঠের অবস্থা ভাল না হওয়ার কারণে মেসিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি তিনি (Lionel Messi)।

আরও পড়ুন: CM Suvendu Adhikary Meeting: সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক, উঠল ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গ
মেসি প্রসঙ্গে মায়ামির কোচ বলেন, ‘যতদুর আমি জানি, আমরা এখনও কোনও মেডিক্যাল রিপোর্ট পাইনি। তবে দ্রুত এসে যাবে। ও খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। আর পারছিল না। মাঠ ভারী ছিল। যখন কোনও সংশয় থাকে, ঝুঁকি না নেওয়াই ভাল।’ ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ওয়ার্কলোড সামলানোর চেষ্টা করছেন এই আর্জেন্টিয়ান তারকা।
একটানা সেই কারণে খেলানোও হচ্ছে না মেসিকে। মেসি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে থেকেছেন দীর্ঘদিন মাঠের বাইরে। বছরের শুরুতে চোটের কারণে মরশুম প্রস্তুতির ম্যাচেও তিনি থাকতে পারেননি। বিশ্বকাপের আগে তাঁর চোট দলকে কিছুটা হলেও চিন্তায় ফেলবে। এখন অপেক্ষা চোট সারিয়ে বিশ্বকাপের ময়দানে মেসির স্বমহিমাময় ফেরা (Lionel Messi)।


