Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালে যখনই মাঠে নেমেছেন কোহলি, ততবারই তাঁকে ঘিরে দেখা গিয়েছে সমর্থকদের উন্মাদনা (Virat Kohli)। তিনিও ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন সমর্থকদের।
নতুন বছরে একাধিক নজির গড়তে পারেন কোহলি (Virat Kohli)
আগের বছর ছিল ‘বিরাট’ রাজের অন্যতম সেরা বছর। ২০২৫ সাল বিরাটের জন্য যেমন বিশেষ ছিল তেমনই বিশেষ ছিল তার ভক্তদের কাছেও। একদিকে যেমন টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভক্তদের মন ভেঙেছে, তেমনই আইপিএল-এ বিরাটের প্রথম ট্রফি জয় নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল আকাশচুম্বী। দীর্ঘদিনের স্বপ্নপূরনণ হয়েছে এই ২০২৫ সালে (Virat Kohli)।
এখন বিরাট কোহলি শুধু একটি মাত্র ফরম্যাটেই খেলেন আর সেখানেও তিনি রাজার মতো ম্যাথ শাসন করেন। অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচে রান পেলেও তৃতীয় ম্যাচে রানে ফেরেন। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন দিনের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে শতরান আসে তাঁর ব্যাটে আর শেষ ম্যাচে অর্ধশতরান। সেই ম্যাচে রান নাকি থাকলে হয়ত শতরানের হ্যাটট্রিক করতেন কিং কোহলি। তাঁর সেই ফর্ম প্রতিফলিত হয়েছে বিজয় হাজারে ট্রফিতেও। একটি শতরান ও একটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাটে। এই বছর যেমন তিনি রেকর্ড ভেঙেছেন তেমনই রেকর্ড গড়েছেন আর এবার নতুন বছরেও তাঁর সামনে রয়েছে একাধিক মাইলস্টোন ছোঁয়ার।

আইপিএল-এ প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রান গড়ার নজির গড়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে। এই মুহূর্তে আইপিএলে ২৫৯ ইনিংসে ৮৬৬১ রান করেছেন কোহলি। আর ৩৩৯ রান করলেই ৯ হাজার রান হয়ে যাবে বিরাটের। এই তালিকায় দুইয়ে আছেন রোহিত শর্মা। ২৬৭ ইনিংসে তাঁর রান ৭০৪৬। আইপিএলের ইতিহাসে বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি একটি দলের হয়েই আইপিএল খেলেছেন (Virat Kohli)।
শচীন তেন্ডুলকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে আন্তর্জাতিকে ১৫ হাজার রান করার সুযোগ রয়েছে ছেজমাস্টারের সামনে। ৪৫২ ইনিংসে ১৮৪২৬ রান রয়েছে শচীনের। তালিকায় দুই নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ২৯৬ ইনিংসে করেছেন ১৪৫৫৭ রান। ১৫ হাজার রানের মাইলস্টোনে পৌঁছতে বিরাটের আর চাই ৪৪৩ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগও রয়েছে কোহলির সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে। প্রথম ম্যাচেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারেন কিং কোহলি। টেস্ট, একদিন ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক মিলিয়ে বিরাটের রান এখন ২৭৯৭৫। তিনি এই রান করেছেন ৬২৩ ইনিংসে। আর ৪২ রান করলেই তিনি শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার (২৮০১৬) রানকে টপকে যাবেন কোহলি। সামনে থাকবেন শুধু ক্রিকেটের ‘ভগবান’ (Virat Kohli)।


