Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রায় সকলেই নিজের বাড়ির (Home Loan Scheme) স্বপ্ন দেখেন। কিন্তু বাড়ির দাম ক্রমেই বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য নিজের বাড়ি কেনা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই স্বপ্ন কিছুটা সহজ করা হয়েছে। সরকারি হাউস বিল্ডিং অ্যাডভান্স (HBA) স্কিমের মাধ্যমে তারা কম সুদে বড় অঙ্কের বাড়ির ঋণ পেতে পারেন।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য চালু (Home Loan Scheme)
HBA স্কিম মূলত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য (Home Loan Scheme) চালু করা হয়েছে। এর অধীনে, সরকার বাড়ি নির্মাণ, ক্রয় বা সংস্কারের জন্য ঋণ দেয়। ব্যাঙ্কের তুলনায় এই ঋণের সুদের হার অনেক কম। সাধারণত ৬ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদের হার ধার্য করা হয়, যা পুরো ঋণের মেয়াদে স্থিত থাকে। অর্থাৎ, সুদের হার বৃদ্ধির কোনো ঝুঁকি নেই। ফলে কর্মচারীরা চিন্তামুক্তভাবে বাজেট পরিকল্পনা করতে পারেন।

স্কিমের আওতায় ঋণের পরিমাণ (Home Loan Scheme)
স্কিমের আওতায় ঋণের পরিমাণও (Home Loan Scheme) উল্লেখযোগ্য। কর্মচারীরা মূল বেতন এবং ডিএ-এর ৩৪ গুণ পর্যন্ত ঋণ নিতে পারেন। সর্বোচ্চ সীমা নির্ধারিত আছে ২৫ লাখ টাকা পর্যন্ত। শুধু বাড়ি কেনা নয়, এই স্কিমের মাধ্যমে কর্মচারীরা গৃহ সংস্কারের জন্যও অর্থ পেতে পারেন। এটি তাদের আর্থিক বোঝা হ্রাস করে এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা নিশ্চিত করে।

শর্ত মেনে চলা বাধ্যতামূলক
HBA-এর সুবিধা নিতে হলে কিছু শর্ত মেনে চলা বাধ্যতামূলক। আবেদনকারীর পাঁচ বছর সরকারি চাকরি সম্পন্ন হতে হবে এবং আগে কোনো সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পেতে হয়নি। অস্থায়ী কর্মীরাও কিছু শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন। যদি স্বামী ও স্ত্রী উভয়ই কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন, তাহলে তাদের মধ্যে কেবল একজনই এই স্কিমের সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন: Winter Bath Advice: শীতে রোজ স্নান? নিজের ক্ষতি করছেন না তো?
এছাড়া, এই ঋণের সুবিধা গ্রহণ করলে কর্মচারীরা তুলনামূলকভাবে কম সুদে ঋণ পেয়ে থাকেন। যেখানে বেসরকারি ব্যাঙ্কের গৃহ ঋণের সুদের হার অনেক বেশি, সেখানে HBA কর্মচারীদের জন্য একটি সাশ্রয়ী ও নিরাপদ বিকল্প। এটি সরকারি কর্মচারীদের জন্য আবাসনের স্বপ্ন পূরণে একটি গুরুত্বপূর্ণ সহায়ক হাতিয়ার।


